শিরোনাম
পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে উঠান বৈঠক করলেন বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে উঠান বৈঠক করলেন বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীন

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
    সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনকে বিজয়ী করার লক্ষ্যে মৌতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় মৌতলার উভাকুড় হরি মন্দির প্রাঙ্গণে এ বৈঠন অনুষ্ঠিত হয়।
    হরি মন্দির কমিটির সভাপতি উধব্ব মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির এমপি পদপ্রার্থী কাজী আলাউদ্দীন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।তিনি উন্নয়ন, ন্যায়বিচার ও সমঅধিকারের প্রতিশ্রুতিও তুলে ধরেন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অশোক কুমার রায়, সাবেক শিক্ষক তারকনাথ,মৌতলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দুলাল চন্দ্র ঘোষ প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান রোকন।
    উঠান বৈঠকে বক্তারা বলেন, দলীয় প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত, দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এতে স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,