১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক মতলবে উন্নয়ন হতে হবে টেকসই ও জনবান্ধব, নিম্নমানের কাজের সুযোগ নেই: মো জালাল উদ্দীন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত মতলব উত্তরে এতিমের চাল হরিলুট  অর্ধেকই উধাও সাতক্ষীরা কালিগঞ্জের পশ্চিম নারায়ণপুরে ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ কালিগঞ্জের হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক
  • কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।
    গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে মো. আব্দুল হামিদ (৪২)। তিনি কৃষাণ মজদুর স্কুল মাঠের পূর্ব পাশে অবস্থিত একটি টিনের ছাউনি ও কাঠের বেড়া দিয়ে নির্মিত চায়ের দোকান পরিচালনা করতেন।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
    এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিদর্শক (ডিএসআই) জসিম উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
    কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মামলার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে উন্নয়ন হতে হবে টেকসই ও জনবান্ধব, নিম্নমানের কাজের সুযোগ নেই: মো জালাল উদ্দীন
    কালিগঞ্জের হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন
    গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর
    গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর
    ১ নং গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর
    ১ নং গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর