
শিমুল হোসেন: কালিগঞ্জ উপজেলায় ২নং বিষ্ণুপুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্বপ্নযাত্রা সংস্থার আয়োজনে বিষ্ণুপুর দাশপাড়া গ্রামে অষ্টমীতে বুধবার (১৩ ই অক্টোবর) বিষ্ণুপুর স্বপ্নযাত্রা সংস্থার সভাপতি কৌশিক রায় এর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিষ্ণুপুর বাবুর বাড়ি পূজা মন্ডপের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক বাবু বিশ্বজিৎ সরদার, বিশিষ্ট সমাজসেবক মোহন অধিকারী।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন। ধর্ম যার যার, উৎসব সবার। গরীব অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণকে মহতি উদ্যোগ, পাশাপাশি সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে শারদীয় দুর্গোৎসব পালনের আহ্বান জানান। বিষ্ণুপুর স্বপ্নযাত্রা কমিটির সদস্য দেবদূত বিশ্বাস,গৌরাঙ্গ সরকার, শুভজিৎ রায়, সুমন, জ্যোতি ,সুজন দাশ প্রমুখ।স্বপ্নযাত্রা সংস্থার অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় পর্যায়ে জনপ্রিয় সংগীত শিল্পী ক্ষুদে গানরাজ অভিজিৎ সরদার, এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
