১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের হারানো ঐতিহ্য গৌরব ফিরিয়ে আনাই আমার মুল লক্ষ্য হিমেল উদ্দিন মোল্লা শিমুল কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মতলব উত্তরে ৫ শিক্ষক অব্যাহতি ও ৭ এইচ এসসি পরীক্ষার্থী বহিষ্কার মতলব উত্তর আনোয়ার মাঝি হত্যা মামলা থেকে শেখ সাদীর মুক্তির দাবী এলাকাবাসীর সংবাদ সম্মেলনে ও প্রতিবাদ সভা মতলব উত্তর পশ্চিম ফতেপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় সভা এম. ইলিয়াস আলী মতলবে ১০ পিস ইয়াবা ১টি মোটর সাইকেলসহ ২ জন মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলায় ১ জন আসামী গ্রেফতার  মতলব উত্তরে আপন মাকে হত্যা করলো ছেলে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নাজির উদ্দিন পাটোয়ারী সোহেলের দোয়া ও শুভকামনা বাগানবাড়ী ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া তরুণ চেয়ারম্যান প্রার্থীদের প্রতি ঝুঁকছে দুর্গাপুর ইউনিয়নবাসী
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
    সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদের ঘটনা ঘটেছে। অধ্যক্ষ হুমায়ূন আহম্মেদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং শিক্ষকদের বদলির ক্ষেত্রে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তার অপসারণের দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। অভিযোগের কারণে প্রতিষ্ঠানটিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।বুধবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। এ সময় তারা দ্রুত শিক্ষক বদলির আদেশ প্রত্যাহার এবং অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাদের দাবি, দক্ষ ও জনপ্রিয় শিক্ষকদের একের পর এক বদলি করায় পাঠদানে বিরূপ প্রভাব পড়ছে এবং শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।জানা গেছে, সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক আদেশে ইন্সট্রাক্টর (বাংলা) মো. জিয়াউর রহমানকে সুনামগঞ্জে বদলি করা হয়েছে। এর আগে ইন্সট্রাক্টর (ইংরেজি) প্রীতি সুন্দর বিশ্বাসকেও অন্যত্র বদলি করা হয়। এসব বদলিকে কেন্দ্র করেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।আন্দোলনরত শিক্ষার্থী মোখলেছুর রহমান, ফয়সাল হোসেন, সামি ও মিমসহ অন্যরা জানান, শিক্ষক বদলির আদেশ প্রত্যাহার এবং অধ্যক্ষের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।এ বিষয়ে জানতে চাইলে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শিমুল হোসেন বলেন, শিক্ষক বদলির বিষয়টি সম্পূর্ণ কারিগরি শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত। এ বিষয়ে প্রতিষ্ঠানের কোনো ভূমিকা নেই।অন্যদিকে, অভিযোগের বিষয়ে অধ্যক্ষ হুমায়ূন আহম্মেদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জানা গেছে, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন।স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকরা বলছেন, সাম্প্রতিক ঘটনায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

    আরও পড়ুন

    ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের হারানো ঐতিহ্য গৌরব ফিরিয়ে আনাই আমার মুল লক্ষ্য হিমেল উদ্দিন মোল্লা শিমুল
    মতলব উত্তরে ৫ শিক্ষক অব্যাহতি ও ৭ এইচ এসসি পরীক্ষার্থী বহিষ্কার
    মতলব উত্তর আনোয়ার মাঝি হত্যা মামলা থেকে শেখ সাদীর মুক্তির দাবী এলাকাবাসীর সংবাদ সম্মেলনে ও প্রতিবাদ সভা
    মতলব উত্তর পশ্চিম ফতেপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় সভা এম. ইলিয়াস আলী
    মতলবে ১০ পিস ইয়াবা ১টি মোটর সাইকেলসহ ২ জন মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলায় ১ জন আসামী গ্রেফতার 
    মতলব উত্তরে আপন মাকে হত্যা করলো ছেলে
    এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নাজির উদ্দিন পাটোয়ারী সোহেলের দোয়া ও শুভকামনা
    বাগানবাড়ী ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া