শিরোনাম
করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৌদিগামী ১৫৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারণায় অস্বস্তিতে রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে কর্মী নিয়োগ ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • গোল্ডেন পিস অ্যাওয়ার্ড পেলেন কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম
  • গোল্ডেন পিস অ্যাওয়ার্ড পেলেন কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

    ধনাগোদা বার্তা.

     

    কালিগঞ্জ ব্যুরো চীফ।

    সমাজসেবা ও মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পরিষদ এর পক্ষ থেকে গোল্ডেন পিস অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়েছে। রোববার (৪ মে) সকাল ১১ টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পরিষদের প্রতিনিধি আরিফ হোসেন আনুষ্ঠানিকভাবে জাহাঙ্গীর আলমের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় ইউপি সদস্য জাহিদ আলম,গোলাম রব্বানী, কালিগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সফির উদ্দিন সবুজ, জেলা তাঁতিদলের যুগ্ম আহবায়ক মাহবুব মোস্তফা, উপজেলা কৃষকদের যুগ্ম আহবায়ক নুর ইসলাম মিলন, আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ছাত্রজীবন থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকায় এলাকার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসা অর্জন করেছেন জাহাঙ্গীর আলম। এরই প্রতিদান হিসেবে বিগত নির্বাচনে বিষ্ণুপুর ইউনিয়নের জনগণের ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি ইউনিয়ন বাসীর সার্বিক কল্যাণে নিজেকে সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর আগেও জনসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে তিনি মাদার তেরেসা পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। সর্বশেষ ৪ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পরিষদ এর পক্ষ থেকে গোল্ডেন পিস অ্যাওয়ার্ড লাভ করায় বিভিন্ন ইউপির বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,