শিরোনাম
টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর
  • চাঁদপুরে কিন্ডারগার্টেন বৃত্তি ও সমন্বয় সভা অনুষ্ঠিত – Dhonagoda Barta
  • চাঁদপুরে কিন্ডারগার্টেন বৃত্তি ও সমন্বয় সভা অনুষ্ঠিত – Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

    বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্বেগে ও হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কিন্ডারগার্ডেন বৃত্তি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া উপজেলা শাখার অংশগ্রহণে  এই তিনটি উপজেলা নেতৃবৃন্দের সমন্বয়ে ২১ জুলাই ২০২২ বিকাল ৩.৩০ হাজীগঞ্জস্থ ফুড লাভারস চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

     

    অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মান উন্নয়ন করার লক্ষ্যে কেজি স্কুলগুলো নিজেদের আত্মত্যাগের বিনিময়ে এগিয়ে সরকারি স্কুল গুলোর সাথে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন। শিক্ষার মান ও জাতির উন্নয়নের লক্ষ্যে হতাশা গ্রস্থ বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়ে সরকারকে সহায়তা করছে বলে জানান তারা। সারা বাংলাদেশে ৪০ হাজার কেজি স্কুলে গড়ে ১২ জন শিক্ষক ও অন্যান্য কর্মচারী তিনজন মিলে ১৫ জন লোক কর্মরত। তাহলে মোট সংখ্যা হয়ে দাঁড়ায় ৬ লক্ষ।

    বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, করোনার মধ্যে অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার পরও আমরা এখন উঠে দাঁড়াবার চেষ্টা করছি। সরকার যদি এই প্রতিষ্ঠানগুলোতে সুদৃষ্টি দেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমাদের জাতীয় গঠনে ভূমিকা রাখতে আরও সহজ হবে। মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি আমাদের কেজি স্কুলগুলোর প্রতি যাতে সরকারের সুদৃষ্টি পরে।

    চাঁদপুর জেলায় ৮টি উপজেলায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে একটি ব্যানারে কাজ করে যাচ্ছি। চাঁদপুর জেলা বাংলাদেশের একমাত্র কিন্ডারগার্টেনের নিবন্ধিত সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গভ. রেজিস্ট্রেশন নম্বর: এস ১০২৮/৯৮ এ ব্যানারে এক ও অভিন্ন ভাবে ঐক্যবদ্ধ।চাঁদপুর জেলায় বর্তমানে অন্য কোন সংগঠন নেই ও ভবিষ্যতে থাকবে না বলেও আশা রাখছি।

     

    প্রধান অতিথি হিসেবে চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক বলেন, “সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য সকলকে চারিদিকে নজর রেখে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ করেছি”।

    উপস্থিত অন্যান্য উপজেলার সভাপতি ও সহ-সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল বক্তারা ঐক্যবদ্ধ ও এক হয়ে কাজ করার জন্য একমত প্রকাশ করেছেন।

    বৃত্তি ও সমন্বয় সভায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা শিক্ষা সচিব মো. আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় ও হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব এ কে এম শাহ আলম মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক এস বি সবুজ ভদ্র।

    এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মো. আক্তার হোসেন, সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো. মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ আবুল ফারাহ মজুমদার, কচুয়া উপজেলা শাখার সভাপতি ও কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক ভৌমিক, শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি আলী আজগর মিয়াজি, মতলব দক্ষিণ উপজেলার শাখার সভাপতি ফারুক আহমেদ বাদল, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম মাসুদ, হাজীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও হাজিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এনায়েত মজুমদার, চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, হাজীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সদস্য মো. সাইফুল ইসলাম, শাহরাস্তি উপজেলা শাখার উপদেষ্টা হাসান আহমেদ, ফরিদগঞ্জ উপজেলার সহ-সভাপতি মাওলানা মো. জাকির হোসেন।

     

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তোলো আয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। কুরআন তোলো আয়াত ও পবিত্র গীতা পরপরই কোভিট-১৯ ( করোনা) যে সকল শিক্ষক, পরিচালক, অভিভাবক ও শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন মধ্য দিয়ে অনুষ্ঠানের সকল কর্মসূচী আরম্ভ করা হয়। প্রথমে নেতৃবৃন্দসহ সকলকে হাজীগঞ্জ উপজেলা শাখার পক্ষ হতে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং সকলের সাথে ঈদ পুনর্মিলন উপলক্ষে কৌশল বিনিময় করা হয়।

    অনুষ্ঠানে কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. আমির হোসেন, মতলব দক্ষিণ শাখার সাধারন সম্পাদক মো. মোস্তফা কামাল, হাজীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মো. শাহজানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ, প্রতিষ্ঠাতা, পরিচালক ও প্রধানগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
    চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়ার উদ্যোগে শাহাদাত হোসেনের আহ্বান
    ইয়াবা আত্মসাতের অভিযোগে জড়িত ব্যক্তি এসআইকে পুরস্কার দিলেন এসপি
    সাজেকের অবরোধ অব্যাহত: সরকারি প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা হয়নি
    চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
    বাঁশখালীর জলকদরের তীরে কাশফুলের সমারোহে দর্শনার্থীদের ভিড়
    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের