শিরোনাম
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • চাঁদপুরে ক্রীড়া সংস্থার নির্বাচনে গোলাম মোস্তফা বাবু’র পুরো প্যাণেল নির্বাচিত
  • চাঁদপুরে ক্রীড়া সংস্থার নির্বাচনে গোলাম মোস্তফা বাবু’র পুরো প্যাণেল নির্বাচিত

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী:

    প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ এ সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা বাবুসহ তার পুরো প্যাণেল নির্বাচিত হয়েছে।

    এদিনে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সফিউল আজম রাজন পেয়েছেন মাত্র ৯ ভোট এবং গোলাম মোস্তফা বাবু ৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। ১৬ মে সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটযুদ্ধে উৎসবমুখর পরিবেশে মোট ৫৭ ভোটের মধ্যে ৫৬টি ভোট কাস্টিং হয়।

    চিকিৎসাজনিত কারনে দেশের বাহিরে থাকায় ভোট দিতে পারেননি ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। জানা যায়, এ নির্বাচনে ২৯ পদের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিভিন্ন পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্বেই নির্বাচিত হয়ে গেছেন। এখন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১ জন ও কার্যনির্বাহী সদস্য পদে ১৪ জন নির্বাচিত হলেন।

    গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা জেলা সমাজসেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার। তিনি জানান, আজ সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি গ্যালারির দু’টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

    নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা শেষে ফলাফল ইতিমধ্যে ঘোষণা করেছি। সুন্দরভাবে নির্বাচনের যাবতীয় কাজ সম্পন্ন করতে পারায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তথ্য মতে, নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম মোস্তফা বাবু ও তার প্যানেলের ১৪ জন কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্থানীয় একটি ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

    আর সেই ক্লাবটি হচ্ছে শহরের কোড়ালিয়া আবাসিক এলাকার চাঁদপুর ইয়ুথ ক্লাব। মূলত চাঁদপুর ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক হচ্ছেন সাবেক ক্রিকেটার সফিউল আজম রাজন এবং গোলাম মোস্তফা বাবু হচ্ছেন সাবেক ফুটবলার ও পূর্ব শ্রীরামদী ক্লাবের সাধারণ সম্পাদক। অপরদিকে, ১৪ কার্যনির্বাহী সদস্য পদে প্যানেলের বিপরীতে একমাত্র প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ওই ইয়ুথ ক্লাবেরি সভাপতি মোশারফ হোসেন পাটোয়ারী।

    তিনিও ৯ ভোট পেয়ে নির্বাচনে পরাজিত হয়েছেন। আর এই কার্যনির্বাহী সদস্য পদে ১৪ জনের জন্য প্রার্থী ছিলো মাত্র ১৫ জন। অর্থাৎ কার্যনির্বাহী সদস্য পদে মোশারফ হোসেন পাটোয়ারী ব্যাতীত অন্য সকল প্রার্থী ছিলো একই প্যাণেলের। মূলত এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়েই হবে নির্বাচনের প্রধান আকর্ষণ ছিলো।

    চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এক প্রতিক্রীয়ায় বলেন, ক্রিড়া সংস্থা এমন একটি জায়গা যেখানে সব গ্রুপ এক হয়ে কার্যকরী পরিষদের প্যানেল দিয়ে থাকেন এবং সেটাই হয়।

    ইতিমধ্যে সহ-সভাপতি পদে ৪ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বাদ বাকি পদগুলো জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য কোটায় পদাধিকারবলে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদে অন্তর্ভুক্ত হবেন।

    আমার দীর্ঘদিনের কাজের মূল্যায়ন হিসেবে আমাকে ভোটাররা পুনরায় নির্বাচিত করেছেন। আমি চেষ্টা করবো অতীতের ভুল-ত্রুটি বাদ দিয়ে নতুন করে এই ক্রীড়া সংস্থাকে এগিয়ে নিতে। সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,