
চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরে অনেকেই করোনা ভাইরাসের টিকা নিতে আসলেও পরছে না মাক্স মানছে না সামাজিক দুরত্ব এরিই মধ্যে কেউ কেউ লাইন ভেঙে টিকা নিয়ে চলে যাচ্ছেন আবার অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা পাচ্ছেন না।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, জায়গা সংকটের কারণে এমন অবস্থা তবুও সামাজিক দূরত্ব বজায় রাখা ও লোকজনকে নিয়ন্ত্রণ করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু লোকজন তা মানছেন না।
এছাড়াও চাঁদপুরে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮২৮ জন। করোনায় মারা গেছেন ১০৪ জন। বর্তমানে হাসপাতালে রোগী ভর্তি আছেন ৩৭ জন।
