শিরোনাম
নাটোরে শাকিল হত্যায় আরও দুইজনকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ রোববার নতুন পোশাক শ্রমিক মজুরি বোর্ড গঠন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: ব্যাখ্যা দিল সরকার যুক্তরাজ্য বিএনপির নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন দুই সংসদ সদস্য মুল্ডার ও রিকেলটনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সামনে ২৮৮ রানের লক্ষ্য নোয়াখালীর হাতিয়ায় হাতকড়াসহ অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের মুখে দুই ব্যক্তি অপহৃত, একজনের মৃত্যু বিমানবন্দরে পাখির আঘাত ঠেকাতে বিশেষ উদ্যোগ বেবিচকের কুমিল্লায় প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • চান্দ্রা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিন্টু মাঝিকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা প্রদান
  • চান্দ্রা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিন্টু মাঝিকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা প্রদান

    ধনাগোদা বার্তা.

    স্টাফ রিপোর্টারঃ

    চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপি’র নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিনটু মাঝিকে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে এবং দক্ষিন বাখরপুর জামেউল উলুম কাওমি ও হাফেজীয়া মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

    বুধবার ১৬ই এপ্রিল সন্ধ্যায় বাংলাবাজার এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় আগত নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এসময় বাংলাবাজার এলাকার মানুষ মিন্টু মাঝিকে ১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত করায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

    পরে গিয়াস উদ্দিন মিন্টু মাঝি সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন। বিএনপি একটি গণতান্ত্রিক দল বলে বিএনপি সব সময় ভোটের রাজনীতিতে বিশ্বাস করে। তাই জনগণের ভোটের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় যেতে চায় । পূর্বের ফ্যাসিবাদী সরকারের ন্যায় দিনের ভোট রাতে দিয়ে সরকার গঠন করার চিন্তা বিএনপি কখনো করে না। তাই আপনারা সবাই এখন থেকে জনগণের কাছে যান এবং ধানের শীষের পক্ষে ভোট চান। আমাদের চাঁদপুরও হাইমচরের মাটি ও মানুষের নেতা জননেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের হাতকে শক্তিশালী করুন। মিন্টু মাঝি আরো বলেন সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাই জিরো টলারেন্সে আছেন। আসুন আমরা সকলে মিলে এদেরকে প্রতিহত করি। এবং সুন্দর একটা সমাজ গড়ি।

    এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা জাকির পাটওয়ারী, মোঃ মোক্তার মাঝি, মজিবুর রমান কাজি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম ঢালী, ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাঝি, ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ঢালী, ছাত্রদলের সভাপতি সাগর ঢালি ছাড়ও বিল্লাল ঢালী, ফারুক গাজী, ইমরান গাজী, মাসুদ মাঝি, মমিন মাঝি, ইকবাল মাঝি, পিয়েল শেখ, সোলেমান গাজী, নয়ন ঢালী, ফিরোজ খান সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,