শিরোনাম
গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> স্বাস্থ্য
  • চিকিৎসা শাস্ত্রে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের ডেভিড জে জুলিয়াস এবং লেবাননের আর্ডেম প্যাটোপোশিয়ান
  • চিকিৎসা শাস্ত্রে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের ডেভিড জে জুলিয়াস এবং লেবাননের আর্ডেম প্যাটোপোশিয়ান

    ধনাগোদা বার্তা.

    ধনাগোদা বার্তা ডেস্ক ঃ চিকিৎসা শাস্ত্রে এ বছর নোবেল পেয়েছেন দুই বিজ্ঞানী। তারা হলেন যুক্তরাষ্ট্রের ডেভিড জে জুলিয়াস এবং লেবাননের আর্ডেম প্যাটোপোশিয়ান।

    তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টরের (অঙ্গ বা কোষ, যা আলো, তাপমাত্রার মতো বাহ্যিক উদ্দীপকে সাড়া দেয়) আবিষ্কার করেছেন। যা নতুন পেইনকিলার তৈরির পথ খুলে দিয়েছে।

    মরিচের উপকরণ ব্যবহার করে মেডিসিনে নোবেল জুলিয়াসের, স্বীকৃতি পেলেন আর্দেমও — শুনতে আমাদের কাছে খুব সহজ মনে হতে পারে – কারণ আমরা প্রাকৃতিকভাবেই বিভিন্ন তাপমাত্রার অনুভূতির সাথে পরিচিত। প্রচন্ড ঝাল খেলে আমাদের গরম লাগে কেন? স্নায়ু কীভাবে সাড়া দেয় এই অনুভূতিতে? গরম জিনিস স্পর্শ করলে আমাদের কী ধরনের অনুভূতি হয়, কেমন শারীরবৃত্তীয় স্নায়বিক পরিবর্তন ঘটে সেই সময়? আমাদের স্নায়ুর এইসব অজানা রহস্য আবিষ্কার করেছেন এই দুজন বিজ্ঞানী।

    চিকিৎসাবিদ্যায় বিশেষ অবদানের জন্য প্রতিবছরই চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়া হয়। এ পর্যন্ত ১১৩ জন চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসাবিদ্যায় নোবেল পেয়েছেন।

    এবছর মেডিসিনে নোবেল পুরস্কার দুই বিজ্ঞানীকে দেওয়া হল, গত বছর তিনজন বিজ্ঞানীর যৌথভাবে নোবেল পেয়েছিলেন। অর্থাৎ ২০২০ সালে মেডিসিনে নোবেল পুরস্কার যৌথভাবে তিন বিজ্ঞানী হার্ভে জে আল্টার, চার্লস এম রাইস এবং মাইকেল হাউটনকে দেওয়া হয়েছিল। যারা লিভারের ক্ষতি করে এমন হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেছিলেন। এই আবিষ্কার মারাত্মক রোগটির প্রতিকার খুঁজে পেতে সাহায্য করেছে। গতবারের নোবেল যারা পেয়েছিলেন তাদের মধ্যে হার্ভে এবং চার্লস ছিলেন মার্কিন নাগরিক। আর মাইকেল হাউটন ছিলেন ব্রিট্রিশ বিজ্ঞানী।

    মেডিসিনে নোবেল দিয়ে শুরু হল এবছরের পুরস্কারের ঘোষণা।

    চিকিৎসা বিজ্ঞানে নোবেল পদকটি অন্য পদকের চেয়ে একটু আলাদা। প্রদত্ত মেডেলের সম্মুখ দিকে থাকে আলফ্রেদ নোবেলের খোদিত ছবি যা পদার্থবিজ্ঞান, রসায়ন বা সাহিত্যের জন্য প্রদত্ত মেডেলের মতই। তবে অন্য পাশটা আলাদা। সেই পাশে মেধাবী এক চিকিৎসকের প্রতিকৃতি দেখা যায়, যে নিজের কোলে রাখা একটি উন্মুক্ত বই ধরে আছে। আর একই সাথে পাথরের বুক চিড়ে প্রবহমান পানি দিয়ে একটি মেয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা করছে।

    আরও পড়ুন

    যুক্তরাষ্ট্রকে কিছু বিশেষ ‘সারপ্রাইজ’ দেখাতে যাচ্ছে ইরান
    ডা. মহিবুল্লাহ্‌ সৌরভের লিখা কবিতা “একুশ”
    জানা গেল তপশিল ঘোষণার সময়
    মতলবে দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার ২য় বর্ষপূর্তি উদযাপন
    আন্দোলন, সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা প্রশংসনীয়…এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি
    মতলব – গজারিয়া সেতু একনেকে অনুমোদিত হওয়ায় মতলবে আনন্দ মিছিল
    মতলবে দাফনের ২৮ বছর পরেও মরেদেহ অক্ষত
    সাংবাদিক মাহফুজ মল্লিকের নবজাত শিশু লাইফ সাপোর্টে -মা ভর্তি ঢাকা মেডিকেলে