শিরোনাম
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ঢাবি শিক্ষিকার বহিষ্কার চাইলেন হেফাজত মহাসচিব সাজিদুর রহমান
  • ঢাবি শিক্ষিকার বহিষ্কার চাইলেন হেফাজত মহাসচিব সাজিদুর রহমান

    শ্রেণিকক্ষে হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তাসনিম সিরাজ মাহবুবকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। শনিবার বিকেলে ফেনী শহরের ঐতিহাসিক মিজান ময়দানে আয়োজিত ‘শানে রেসালত সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। তিনি স্পষ্ট করে বলেন, শুধু প্রশাসনিক বা একাডেমিক কার্যক্রম থেকে ওই শিক্ষিকাকে বিরত রাখলেই চলবে না, তার স্থায়ী বহিষ্কার নিশ্চিত করতে হবে।

    সম্মেলনে রাসূলুল্লাহ (সা.)-এর মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরে হেফাজত মহাসচিব বলেন, মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে দ্রুত আইন পাস করতে হবে। একই সঙ্গে তিনি কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বিল আনার জোর দাবি জানান। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, দেশের ৯০ শতাংশ মুসলিমের ধর্মীয় আবেগ রক্ষায় এই পদক্ষেপগুলো অপরিহার্য। তিনি আরও বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর মর্যাদা রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। ইসলাম ধর্মে নারীকে যে সর্বোচ্চ মর্যাদা ও সুরক্ষা দেওয়া হয়েছে, তা বিশ্বের অন্য কোনো আদর্শে নেই। তাকে নিয়ে কোনো ধরনের কটূক্তি বা অবমাননা মেনে নেওয়া হবে না।

    ট্রান্সজেন্ডার শিক্ষা বা মতবাদ এদেশে চালু করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মাওলানা সাজিদুর রহমান। এ সময় তিনি ‘হিজবুত তওহিদ’ সংগঠনকে নিষিদ্ধ করার আহ্বান জানান এবং নারীদের মার্জিত পোশাক পরিধানের ওপর গুরুত্বারোপ করেন। ধর্মীয় সংবেদনশীল যে কোনো নীতি প্রণয়নে দেশের শীর্ষস্থানীয় আলেমদের পরামর্শ নেওয়ার বিষয়টিও তিনি স্মরণ করিয়ে দেন। ঈমান ও আকিদা রক্ষায় ‘হিজবুত তওহিদ’ সংগঠনকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে ৯২ শতাংশ মুসলিমের দেশে নারীদের আন্তর্জাতিক পরিসরে মার্জিত পোশাক পরিধানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধর্মীয় অনুভূতির সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো আইন বা নীতি প্রণয়নের ক্ষেত্রে শীর্ষস্থানীয় আলেমদের পরামর্শ ও মতামত গ্রহণের আহ্বান জানান তিনি।

    হেফাজতে ইসলামের ফেনী জেলা সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা বাজার মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদিব, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক খলিল আহমদ কোরাইশী ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এছাড়া মাওলানা আব্দুল হামিদ, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা হাবিবুল্লাহ মীয়াজী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আহমদ আল কাসেমী, মুফতি হারুন ইজহার চৌধুরী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ও মুফতি কেফায়েত উল্লাহ আজহারীসহ অনেকে বক্তব্য রাখেন।

    আরও পড়ুন

    শাহজালালে সোনা চোরাচালানে আটক আরমানের পাঁচ দিনের রিমান্ড
    বিমান বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, পরিকল্পনা ৩৫ উড়োজাহাজের
    শাহজালাল তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে সংক্ষিপ্ত তালিকায় চার
    ভাড়া ও উন্নত সড়ক যোগাযোগে কমছে অভ্যন্তরীণ রুটের যাত্রী
    মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত
    শাহজালালে সেবার মান বাড়াতে সিরিজ অভিযান
    শাহজালাল বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ কমাতে দরকার সমন্বিত উদ্যোগ
    গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকা-দিল্লি যৌথভাবে কাজ করছে