
শিমুল হোসেন, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১১টি ইউনিয়ন এর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শপথ নিয়েছেন। সোমবার (১ অক্টোবর) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তাঁরা আনুষ্ঠানিক ভাবে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বাবু ঘোষ সনৎ কুমার।
উক্ত অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন এর, নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,
নগরঘাটা ইউনিয়ন এর নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউনিয়ন এর নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, তেঁতুলিয়া ইউনিয়ন এর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এস, এম, আবুল কালাম আজাদ,
৬নং তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের তালা উপজেলার, বারবার নির্বাচন সভাপতি সরদার জাকির হোসেন।
ইসলাম কাটি ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, মাগুরা ইউনিয়ন এর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান গণেশ
দেবনাথ,খলিষখালী ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন মোল্লা।
খেশরা ইউনিয়নে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, জালালপুর ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, খলিলনগর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু।
শপথ অনুষ্ঠান শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তিনি বলেন, সাধারণ মানুষ বিশ্বাস নিয়ে আপনাদের ভোট দিয়েছেন তাই তাদের বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে হবে।
সামাজিক মূল্যবোধ থেকে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার আহবান জানিয়ে তিনি আরো বলেন ,রাষ্ট্রের দায়িত্ব পালনে কোনকিছুতে নিজের মতো করে সিদ্ধান্ত নেয়া যাবে না।
রাজনৈতিক আক্রোশ ও নির্বাচনে বিরোধী এবং প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি ভুলে যেতে হবে। জনগণ ক্ষমতার মালিক মনে করে যাবতীয় কার্যক্রম চালানোর অনুরোধ জানান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিসের সরকারি কর্মচারী সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
