শিরোনাম
টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • দলকে সংগঠিত করার পাশাপাশি আগামী নির্বাচনে ধানেরশীষকে বিজয়ী করতে কাজ সাবেক এমপি কাজী আলাউদ্দীন 
  • দলকে সংগঠিত করার পাশাপাশি আগামী নির্বাচনে ধানেরশীষকে বিজয়ী করতে কাজ সাবেক এমপি কাজী আলাউদ্দীন 

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।

    তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় অত্র ইউনিয়নের চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আহছানউল্লাহ তরফদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন। বক্তব্যে তিনি বলেন দলকে সংগঠিত করার পাশাপাশি আগামী নির্বাচনে প্রাণের প্রতিক ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে। ভেদাভেদ ভূলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এবং দল আমাকে মনোনয়ন দিলে আশাশুনী ও কালিগঞ্জের মানুষের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ। 

    সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জি এম রফিকুল ইসলাম,  সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান হাবিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক  উপজেলা বিএনপির সা্ংগঠনিক সম্পাদক পদেপ্রার্থী এম হাফিজুর রহমান শিমুল, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল সরদার, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারী নুরুজ্জামান পাড়, কৃষ্ণগর বিএনপির সাবেক আহবায়ক আল মাহমুদ ছোট্ট, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, বিএনপি নেতা আব্দুস সাত্তার গাজী, জাসাস এর উপজেলা সভাপতি মুরশীদ আলী গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী শরিফুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের আহবায়ক বাবলুর রহমান সরদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী  মেহেদী হাসান বাবু,সেক্রেটারী প্রার্থী আজিজুর রহমান খান ও সা্ংগঠনিক সম্পাদক পদপ্রার্থী তৈমুর রহমান। সমাবেশে উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সহস্রাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,