শিরোনাম
রাঙ্গুনিয়ায় হামলায় আহত সমাজসেবক সাইদুর রহমানের মৃত্যু ফরিদপুরে নিখোঁজ শিশুর সন্ধানে পিবিআইয়ের দীর্ঘ রাতভর অভিযান পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার: এইচএসসিতে ফলাফল বিপর্যয় ইরানে সামরিক হামলার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরাইল মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দিলেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হ্যালি জাপানি শর্ত মেনে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নেত্রকোণায় শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা হলেন শিক্ষক ও আলেম আমিনুল ইসলাম সরকারি কাজে নতুন ঠিকাদারদের সুযোগ: আসছে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের অভাবনীয় সাফল্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে মাহি
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • দেবহাটায় গ্রাম আদালত ব্যবস্থাপনা মাসিক সভা
  • দেবহাটায় গ্রাম আদালত ব্যবস্থাপনা মাসিক সভা

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন নিজস্ব প্রতিবেদক।

    দেবহাটায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১ টায় দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

    দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জমান বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের অল্প খরচে অতিদ্রুত বিচার নিশ্চিত করা এবং উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনা সম্ভব। এ জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহণে সচেতন হওয়া ও দ্রুত মামলা নিস্পত্তি করতে হবে। একই সাথে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ইউনিয়ন পরিষদের পাশাপাশি সকল সরকারি দপ্তর ও উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের প্রচার-প্রচারণা ও সহযোগীতা করতে হবে।সভাপতি আরও বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষদের জানাতে হবে এবং সাধারণ জনগন যেন গ্রাম আদালতে সঠিক বিচার পায় সেজন্য উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।

    সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহিল বিষয়ক কর্মকর্তা, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি, গণমাধ্যমকর্মি, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানাসহ কমিটির সদস্যবৃন্দ।
    প্রসংগত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,