শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> জাতীয় >> মতলব >> সারাদেশ
  • ধনাগোদা বার্তায় সংবাদ প্রকাশের পর ব্রাকের সহযোগিতায় সৌদি থেকে সজিবের মরদেহ ফিরে আনা হলো
  • ধনাগোদা বার্তায় সংবাদ প্রকাশের পর ব্রাকের সহযোগিতায় সৌদি থেকে সজিবের মরদেহ ফিরে আনা হলো

    ধনাগোদা বার্তা.

     

    সমির ভট্টাচার্য্যঃ

    অর্থ সংকটের কারণে সৌদিআরব থেকে সজিবের মরদেহ দেশে ফিরে আনতে না পারার সংবাদটি জনপ্রিয় অনলাইন পত্রিকা ধনাগোদা বার্তায় প্রকাশিত হওয়ার পর অবশেষে ব্রাকের আন্তরিক সহযোগিতায় সজিবের মরদেহ দেশে ফিরে আনা হলো ।

    গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২টায় সময় এনজিও প্রতিষ্ঠান ব্রাকের সহযোগিতায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌছলে ব্রাকের কর্মকর্তা ও স্বজনরা মতলবে উদ্দেশ্যে রওনা দেন । বিকাল ৫ টায় তার বাড়ী মতলব দক্ষিন উপজেলা উপাদী গ্রামে পৌছলে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে ।

    উল্লেখ্য মতলব দক্ষিণ উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দাস বাড়ী যুগল চন্দ্র দাসের ছেলে মাত্র ৪মাস পূর্বে বড় স্বপ্ন নিয়ে কর্ম সংস্থানের জন্য সৌদি আরবে যায়। ৪ মাস যেতে না যেতেই গত ১৩ মার্চ নিজ কক্ষে ষ্ট্রোক করে মৃত্যুবরণ করেন সজীব চন্দ্র দাস। পাসপোর্ট নম্বর A০১৬৯৫২৯১। সে সময় তার পরিবার বিভিন্ন এনজিও সংস্থা থেকে লোন করে ৫ লক্ষ টাকা ব্যয় করে তাকে সৌদি আরবে পাঠায়। তার পিতা যুগল চন্দ্র দাস জানায়, আমার তিন ছেলে এক মেয়ে। ছোট ছেলেকে অনেক আগেই সৌদি আরবে পাঠিয়েছিলাম। বড় আশা নিয়ে আমার ভাতিজা হৃদয় দাসের মাধ্যমে প্রায় ৫লক্ষ টাকা এনজিও সংস্থা থেকে লোন তুলে আমার ছেলেকে বিদেশে পাঠাই। ৪ মাস যেতে না যেতেই আমার ছেলে স্টোক জনিত কারণে পরলোকগমন করেন। এখন আমি কি করে এনজিও র টাকা পরিশোধ করি। এ দিকে সৌদি আরব থেকে আমার ছোট ছেলে সজিবের লাশ আনতে ৫ লক্ষ টাকা খরচ হবে বলে আমাকে জানিয়েছিল । অর্থের অভাবে মরদেহ দেশে ফিরে আনতে না পারার সংবাদটি ধনাগোদা বার্তাসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে ব্রাক কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়। তাদের আন্তরিক সহযোগিতায় আমার ছেলে মরদেহ দেশে ফিরে আনা হয়েছে । ব্রাকের কর্মকর্তা, সাংবাদিকসহ যারা সহযোগিতা করেছে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সজিবের পিতা যুগল চন্দ্র দাস । রাতে সজিবের মরদেহ পারিবারিক শশ্বানে শেষকৃতকার্য অনুষ্ঠিত হবে ।

    আরও পড়ুন

    আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, ডিসেম্বরেই প্রথম ফ্লাইট
    প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন বাস্তবতার উপযোগী হওয়ার সংকল্প
    ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের
    প্রধানমন্ত্রীর বক্তব্য হাদিসের সঙ্গে তুলনা: ডিটিসিএর পদ হারালেন মসিউর
    শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর বাণিজ্যিক ফ্লাইট বন্ধ
    ৩৫ উড়োজাহাজ কেনা নিয়ে সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনা
    জাপানের শর্তে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে ডিসেম্বরে