শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> জাতীয় >> মতলব >> সারাদেশ
  • ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই চেতনা নিয়ে আমরা এগিয়ে চলছি …….এমপি নুরুল আমিন রুহুল
  • ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই চেতনা নিয়ে আমরা এগিয়ে চলছি …….এমপি নুরুল আমিন রুহুল

    ধনাগোদা বার্তা.

     

    মতলব প্রতিনিধি :

     

    চাঁদপুর-২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অসম্প্রদায়িক চেতনাকে লালন করে বলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই চেতনাকে নিয়ে আমরা এগিয়ে চলছি। একমাত্র আওয়ামী লীগ সরকারের আমলে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিতে সুশৃংখল ভাবে তাদের প্রতিটি উৎসব পালন করতে পারে। আর কয়েকদিন পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। সেই অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে মন্দির কমিটির সহ ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

    সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মতলব বাজার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। দুর্গোৎসব কমিটির সভাপতি বিজয় বণিকের সভাপত্বিতে ও গনেশ ভৌমিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা, মতলব বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, সাধারণ সম্পাদক চন্দন সাহা।

    শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সহ-সভাপতি প্রফেসর নারায়ন সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাদল নন্দী, শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, আওয়ামী নেতা রতন সরকার, শোভন সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাওছার আলম পান্না, সাবেক মহিলা কাউন্সিল দিনারা আক্তার বিপ্লবী, সংরক্ষিত মহিলা কাউন্সিল মাইরিন আক্তার , মন্দিরের শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটির সহ-সভাপতি লিটন সাহা, উত্তম সরকার, সহদেব দাস, সাংবাদিক সমীর ভট্টাচার্য, বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক শংকর সাহা, কলাদি হরিসভা মন্দির কমিটির সভাপতি পিতোষ সাহা, সাধারণ সম্পাদক আশিষ সরকার, পূজা উদযাপন কমিটির সভাপতি সেকত সাহা, সাধারণ সম্পাদক অপুসাহা সহ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ এবং ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি ব্যক্তিগত তহবিল হতে সবকটি পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন। এর পূর্বে তিনি বরদিয়া কেদারেশ্বর চক্রবর্তী বাড়ী পূজামন্ডপ,কলাদী হরিসভা পূজা মন্ডপসহ বেশ কয়েকটি মন্ডপ পরিদর্শন করেন।

    আরও পড়ুন

    আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, ডিসেম্বরেই প্রথম ফ্লাইট
    প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন বাস্তবতার উপযোগী হওয়ার সংকল্প
    ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের
    প্রধানমন্ত্রীর বক্তব্য হাদিসের সঙ্গে তুলনা: ডিটিসিএর পদ হারালেন মসিউর
    শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর বাণিজ্যিক ফ্লাইট বন্ধ
    ৩৫ উড়োজাহাজ কেনা নিয়ে সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনা
    জাপানের শর্তে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে ডিসেম্বরে