
বার্তা ডেস্ক: গত ৫ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থী মোঃ নাইমুল ইসলাম শুভ্র।
তার বাড়ি মতলব দক্ষিণ উপজেলাধীন কলাদী ঘোষপাড়া এলাকায়।
চাঁদপুরে ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক শুভ্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শের সৈনিক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূলে দলকে সু-সংগঠিত রাখার জন্য রাজনৈতিকভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কোন লোভ-লালসা জাতির পিতার এ আদর্শের সৈনিককে তাঁর আদর্শ থেকে বিচ্যুতি ঘটাতে পারেনি। তাঁর আদর্শের পথ ধরে তার সন্তানরা বা পরিবারের সদস্যরা আওয়ামী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে নিজেদেরকে তৈরি করে নিয়েছে।
ভদ্র, নম্র, সু-চিন্তার অধিকারী, মেধাবী ও সৎ হিসেবে সর্বমহলে সমাদৃত নাইমুল ইসলাম শুভ্র রাজনৈতিক জীবনে সকল কর্মকান্ড সফলভাবেই করে আসছেন।
সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় তিনি জানান, “সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করছি। সেইসাথে চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটিতে আমাকে সহ-সভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ চাঁদপুর জেলা ছাত্রলীগ এর সভাপতি এবং সাধারণ সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আশা পোষন করছি, বাংলাদেশ ছাত্রলীগের গৌরব ও ঐতিহ্য ধরে রাখার লক্ষে চাঁদপুরের বৃহত্তর আওয়ামী পরিবার তথা ছাত্রলীগের সকল পর্যায়ের সাবেক ও বর্তমান নেতা-কর্মী ও সমর্থকরা সহযোগিতার হাত প্রসারিত করবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”
