শিরোনাম
রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • নারী ক্ষমতায়নে পরিবার ও স্থানীয় সরকার পর্যায়ে সহায়তা ও শক্তিশালীকরণে কর্মশালা কালিগঞ্জে
  • নারী ক্ষমতায়নে পরিবার ও স্থানীয় সরকার পর্যায়ে সহায়তা ও শক্তিশালীকরণে কর্মশালা কালিগঞ্জে

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।

    নারী ক্ষমতায়নের ধারাকে আরও বেগবান করতে এবং পরিবার ও স্থানীয় সরকার পর্যায়ে নারীর নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “পরিবার ও স্থানীয় সরকার পর্যায়ে নারী ক্ষমতায়নে সহায়তা ও শক্তিশালীকরণ” শীর্ষক সংগঠন মূল্যায়ন কর্মশালা।

    রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকালে কালিগঞ্জ উপজেলার মিশন মহিলা উন্নয়ন সংস্থা (এমএমইউএস) কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান ছকিনা পারভীন।প্রশিক্ষণ পরিচালনা করেন দায়িত্বপ্রাপ্ত পরামর্শক উত্তম কুমার সরকার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্কার প্রকল্প সমন্বয়কারী শেখ আব্দুল্লাহ। কর্মশালায় উপস্থিত ছিলেন সংস্থার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য আফরিন নেহা, শারমিন সুলতানা, বিদ্যাবতী,মিনা আক্তার,সাদিয়া আফরোজ, অন্তরা মণ্ডল, সোনিয়া জামান, তাসরিফা পারভীন, শারমিন সুলতানা, মৌমিতা রায় ও মোছাঃ আঙ্গুরা পারভীন, নাসরিন আক্তার প্রমুখ।দিনব্যাপী এ কর্মশালায় নারী নেতৃত্ব বিকাশ, পারিবারিক ও স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে নারীর সক্রিয় অংশগ্রহণ, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন কার্যক্রমে নারীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এমএমইউ এস-এর নির্বাহী পরিচালক তাঁর বক্তব্যে বলেন, “নারীর ক্ষমতায়ন মানে শুধু অর্থনৈতিক স্বাধীনতা নয়; বরং সমাজের প্রতিটি স্তরে তাঁর মতামত, নেতৃত্ব ও অংশগ্রহণের স্বীকৃতি দেওয়া। নারী যখন নেতৃত্বে আসে, তখন পরিবার, সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রা ত্বরান্বিত হয়।”অনুষ্ঠানটি আয়োজন করে মিশন মহিলা উন্নয়ন সংস্থা (এমএমইউএস) এবং সার্বিক সহায়তা প্রদান করে জাতিসংঘ নারী বাংলাদেশ (ইউএন উইমেন বাংলাদেশ)। বক্তারা বলেন, স্থানীয় সরকার ও পারিবারিক পর্যায়ে নারী নেতৃত্বকে শক্তিশালী করতে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সমাজে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারী নেতৃত্বের বিকাশ অপরিহার্য। র্মশালার শেষে অংশগ্রহণকারীরা নারী উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর, ফলপ্রসূ ও দীর্ঘস্থায়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা আশা প্রকাশ করেন- এমএমইউ এস ও ইউএন উইমেন বাংলাদেশ- এর এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,