
নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান। মঙ্গলবার (২৩ নভেম্বর) উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালান তিনি।
সরেজমিনে দেখা যায়, নায়েরগাঁও উত্তর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান সেলিমের পক্ষে ইউনিয়নের জামতলা, লাক শিবপুর, তুষপুর, নাঈম মার্কেট, পিতাম্বর্দী বাজার, পেয়ারীখলা, নাউজান, চুন্নু মার্কেটসহ বিভিন্ন স্থানে নৌকার প্রচারনা চালান আ’লীগের নেতা কর্মীরা ।
এ সময় উপজেলা আ’লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আল মামুন চৌধুরী সেলিম, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর সরকার, জেলা কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাফাজ্জল হোসেন, মতলব পৌর কৃষক লীগের সভাপতি সাংবাদিক গোলাম হালদার মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, যুবলীগ নেতা ইকবাল হোসেনসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
