
সমির ভট্রাচার্য্য (বলু) :
মতলবের ঐতিয্যবাহী নারেয়গাঁও সার্বজনীন শ্রীশ্রী কালি বাড়ি মন্দিরে গীতা সংঘের উদ্যোগে
শ্বিশ্বশান্তি কল্পে ২দিন ব্যাপী ৯ম বার্ষিকী গীতা যজ্ঞ ও সনাতন ধর্মীয় মহাসম্মেলন ২০২৫ শুভারম্ভ হয়েছে ।
১ মে বৃহস্পতিবার ব্রাহ্মমুহূর্তে মঙ্গলরতি, প্রভাতিয়া, বিশ্বস্তুতি, গুরুবন্দনা, হরি ওঁ কীর্তন সকাল ৭টায় গঙ্গা আহ্বান ও মাঙ্গলিক ঘট প্রতিস্থাপন সকাল ৮টায় শ্রীশ্রী চণ্ডীপাঠ, সকাল ৯টায় জগতের কল্যাণে বিশ্ব শান্তি গীতা যজ্ঞ অনুষ্ঠানে পাঠ করবেন শ্রীমৎ স্বামী তপানানন্দ গিরি মহারাজ শংকর মঠ সীতাকুন্ড চট্টগ্রাম । দুপুরে মহা প্রসাদ বিতরন । রাত ৮টায় শ্রীমৎ ভগবত পাঠ করবেন শ্রী গোপিনাথ দাস ব্রহ্মচারী । অনুষ্ঠান আগামী ২ মে রাতে সমাপ্ত হবে ।
গীতা যজ্ঞ ও সনাতন ধর্ম সম্মেলনে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন গীতা সংঘের সভাপতি সঞ্জয় চন্দ্র দে ও সাধারণ সম্পাদক রঞ্জিত ঘোষ টিপু ।
