শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> সারাদেশ
  • নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগে টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন আটক
  • নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগে টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন আটক

    ধনাগোদা বার্তা.

    শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি:
    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার অভিযোগে দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে “আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক” নামক টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদার (পিতা—মৃত আব্দুল মালেক) কে আটক করেছে পুলিশ।
    শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) দুপুর ১টা ১৫ মিনিটে গোয়েন্দা সংস্থার তথ্য ও নজরদারির আলোকে শাহরাস্তি থানা পুলিশ ও চিতোষী পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটককৃতের বাড়ি চিতোষী পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আফাজ মিস্ত্রী বাড়ি, শাহরাস্তি, চাঁদপুরে।
    গোয়েন্দা সূত্র জানায়, আটককৃত ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টায় জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, উক্ত টেলিগ্রাম পেইজের যৌথ এডমিন হিসেবে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহৃত হচ্ছিল।
    অভিযানের সময় অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তার সোশ্যাল মিডিয়া কার্যক্রম গভীরভাবে বিশ্লেষণ ও তদন্ত করছে সংশ্লিষ্ট গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী।
    উল্লেখ্য, আটককৃত জাহাঙ্গীর হোসেন তালুকদার এর আগে ২৩ জুন ২০২৫ তারিখে শাহরাস্তি থানাধীন দক্ষিণ টামটা ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজার এলাকায় নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও সরকারবিরোধী বিক্ষোভ ও ভাঙচুরে জড়িত ছিলেন। ওই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা (মামলা নং–১৬, তারিখ–২৪/০৬/২০২৫) দায়ের করা হয় এবং তিনি উক্ত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
    আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

    আরও পড়ুন

    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার
    মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
    দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা
    নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প