শিরোনাম
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • পদ্মা সেতু দেখতে গিয়ে চাঁদপুরের ৩ জনসহ ৫ জনের মৃত্যু
  • পদ্মা সেতু দেখতে গিয়ে চাঁদপুরের ৩ জনসহ ৫ জনের মৃত্যু

    ধনাগোদা বার্তা.

    পদ্মা সেতু দেখতে গিয়ে চাঁদপুরের ৩ জনসহ ৫ জনের মৃত্যু

    চাঁদপুর প্রতিনিধিঃ

    মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে ইলিশ ভাজা দিয়ে ভাত খাওয়া ও পদ্মা সেতু দেখা হলো না ৫ বন্ধুর। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বন্ধু ও সিএনজি চালকসহ নিহত হয়েছেন ৬ জন। নিহতদের মধ্যে তিন তরুণের বাড়ি চাঁদপুর সদর উপজেলায় তারা ঢাকা সদর ঘাট কাপড় মার্কেটের সেলসম্যান হিসেবে চাকরি করতেন বলে জানা গেছে। শুক্রবার মার্কেট বন্ধ তাই,তারা মাওয়া ঘাটে ঘুরতে রওনা হয়েছিল।

    বৃহস্পতিবার রাত পৌনে একটায় মুন্সিগঞ্জের নিমতলি হাসারা হাইওয়েতে ডিস্ট্রিক্ট ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে চাঁদপুরের তিনজনসহ মোট ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চাঁদপুরের ৩ যুবক ও মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকার ২ জন এবং সিএনজি চালক রয়েছে।
    চাঁদপুরের নিহতরা হলেন সদর উপজেলার ইচলি এলাকার কলমতর গাজী বাড়ি এনায়েত উল্লাহ গাজীর একমাত্র ছেলে সামাদ গাজী (২৪), শাহমাহমুদপুর ইউপির
    পল্লীবিদুৎ এলাকার আবুল কালামের ছেলে আহাদ (২০) ও একই এলাকার জিহাদ (২০)। অপর বন্ধুর বাসা মুন্সীগঞ্জের বিক্রমপুরে বলে জানা যায়।

    চাঁদপুরে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে আসার পর পরিবার ও আত্মীয়-স্বজনের কান্নায় আকাশ ভারী হয়ে উঠেছে।
    চাঁদপুর সদর উপজেলা ৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম জানান, নিহতদের চারজন তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান তাজ ফেব্রিক্সের কাছাকাছি সদরঘাট বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটের নিচতলায় দুটি দোকানের কর্মচারী।

    রাত তিনটায় দুর্ঘটনার খবর পেয়েছেন। তারা রাত বারোটার সময় নয়াবাজার থেকে সিএনজি ভাড়া করে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিল।

    নিহত সামাদের ভাই মো. রুবেল বলেন, পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে রাতে ৪ বন্ধু মিলে সিএনজিতে রওনা করে। মুন্সিগঞ্জের নিমতলি হাসারা হাইওয়েতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক ও এক যাত্রীসহ ৪ বন্ধুই ঘটনাস্থলে মারা যায়। এর মধ্যে ৩ বন্ধু চাঁদপুরের আর একজন বিক্রমপুরের। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পুলিশের কাছে আবেদন করে নিয়ে আসা হয়েছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,