
শিমুল হোসেন, ব্যুরো চীফ,কালিগঞ্জ (সাতক্ষীরা)
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও প্রবাসী মুসলিম ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কৃতি সন্তান,রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন। তিনি গড়ুইমহল মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং আশা’র বৃত্ত সংস্থার উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন মানবসেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদুল আযহা কেবল আনন্দ বা উৎসব নয়,এটি আত্মত্যাগ,সহমর্মিতা ও আল্লাহর প্রতি গভীর আনুগত্যের প্রতীক।এই মহামানবিক শিক্ষাই আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করতে হবে।ঈদের এই আনন্দঘন মুহূর্তে দরিদ্র-অসহায়দের পাশে দাঁড়ানোই হবে প্রকৃত ঈদের আনন্দ।
তিনি আরও বলেন,আসুন, আমরা হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়াই, সামাজিক বন্ধন আরও দৃঢ় করি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে এগিয়ে আসি। ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সমৃদ্ধি ও ভালোবাসা।”
শেখ আলমগীর হোসেন রতনপুর ইউনিয়নসহ কালিগঞ্জের সকল প্রিয়জন,আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর সুস্বাস্থ্য ও শান্তিপূর্ণ জীবন কামনা করেন।
