শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • আইন-আদালত >> ঢাকা বিভাগ >> সারাদেশ
  • পাওনা ২শত টাকার জন্য বন্ধুকে খুন
  • পাওনা ২শত টাকার জন্য বন্ধুকে খুন

    ধনাগোদা বার্তা.

    বার্তাকক্ষ:
    সাভারে মাত্র ২শ পাওনা টাকার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে রাজিব শেখ নামে (২৬) এক ট্রাক চালককে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে তারই ভ্যান চালক বন্ধু নাজিম মন্ডলের বিরুদ্ধে। এ হত্যাকাণ্ডের পর পুলিশ অভিযুক্ত নাজিম মন্ডলকে গ্রেফতার করেছে।

    শনিবার (২৪ এপ্রিল) রাতে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় এ ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাজিম হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

    নিহতের বাবা আনিস শেখ বাদি হয়ে রবিবার দুপুরে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত রাজিব শেখ মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার আনিস শেখের ছেলে। বতর্মানে সাভারে বসবাস করে বাস চালাতেন। অপরদিকে আটক নাজিম মন্ডল রাজবাড়ি জেলার মৃত কাদের মন্ডলের ছেলে। সে সাভারে বেসরকারি একটি প্রতিষ্ঠানের ভ্যানচালক হিসেবে কর্মরত রয়েছে। এর আগে দুই বন্ধু একই সঙ্গে সাভার পৌরসভার ময়লার ট্রাক চালাতো বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

    থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পাওনা ২শ টাকার জন্য দুই বন্ধুর মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে নাজিম ছুরি দিয়ে রাজিবের গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনার পর পুলিশ আনন্দপুর এলাকা থেকে ঘাতক নাজিমকে গ্রেফতার করেছে। এছাড়া এ হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে নিহতের বাবার দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নাজিম মন্ডলকে আদালতে পাঠানো হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। পরে আদালত থেকে তাকে কারাগারে পাঠিয়ে দেয়।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে পারিবারিক দর-কষাকষি ও পাত্রীর সম্মানহানি
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল