
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রিয় মতলব দক্ষিণ বাসী,
আসসালামু আলাইকুম
দুই একটি অনলাইন পত্রিকায় দেয়া মতলব দক্ষিণ উপজেলার কয়েকজন সাংবাদিকের “উপজেলা প্রশাসনের সকল সংবাদ বয়কট করা ” পোস্ট নিয়ে প্রকাশিত সংবাদ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
বিস্তারিত সংবাদে উপজেলা প্রশাসনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে।
উল্লেখ্য যে মতলব দক্ষিণ উপজেলার প্রেসক্লাবের কোন কমিটি না থাকায় সকল সাংবাদিকদের আলাদা করে প্রোগ্রামসমূহের নোটিশ করা হয় এবং ফোন করা হয়।তারপরও সাংবাদিক ট্যাগ দেয়া সিটগুলো প্রায় খালি থাকার নজির আছে।১২০ জন ধারণক্ষমতার হলরুমে বড় প্রোগ্রামগুলোতে প্রায় ১৫ থেকে ২০ টি সাংবাদিক ট্যাগ লাগানোর একাধিক নজির আছে।শুধু আজকের প্রোগ্রামে কোন আসনেই ট্যাগ ছিলনা,তবে সিট খালি ছিল।সি সি টিভি ফুটেজ সংরক্ষিত আছে।এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার এর সরকারি দায়িত্ব পালনে কোনরুপ শিষ্ঠাচার বহির্ভূত আচরণের কোন রেকর্ড নেই।তারপরও যদি কারো ব্যক্তিগত ক্রোধ থাকে সরাসরি কথা বলার অনুরোধ থাকল।
জনসেবায় প্রশাসন, এই ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি।মহান আল্লাহ সহায় হন।আমিন।
ফাহমিদা হক
উপজেলা নির্বাহী অফিসার
মতলব দক্ষিণ
চাঁদপুর
