শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> সারাদেশ
  • বড় ভাইয়ের এসএসসি পরীক্ষা ছোট ভাই দিতে এসে আটক
  • বড় ভাইয়ের এসএসসি পরীক্ষা ছোট ভাই দিতে এসে আটক

    ধনাগোদা বার্তা.

     

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রবাসী বড় ভাইয়ের হয়ে এসএসসি পরীক্ষায় দেওয়ায় মো. ছালাউদ্দিন (২১) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

    সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জমিদারহাট বিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

    উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের অলি উল্যাহর ছেলে ছালাউদ্দিন। তিনি নরোত্তমপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। সৌদি আরব প্রবাসী বড় ভাই জহির উদ্দিনের (২৩) হয়ে পরীক্ষা (প্রক্সি) দিচ্ছিলেন তিনি।

    জমিদারহাট বিএন উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব মহিন উদ্দিন জানান, কেন্দ্রে নয়টি বিদ্যালয়ের এক হাজার ২৫০ জন এসএসসি পরীক্ষা দিচ্ছে। আজ সকালে কেন্দ্রে এসএসসি জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলছিল। জহির উদ্দিনের পরিবর্তে তার ছোট ভাই ছালাউদ্দিন পরীক্ষা দিচ্ছিলেন। বিষয়টি দৃষ্টিগোচর হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। তিনি অভিযুক্ত ছালাউদ্দিনকে এক বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন।

    নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ নবী মানিক বলেন, ‌‌‘এ বিষয়ে আমার জানা ছিল না।’

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গাউছুল আজম পাটওয়ারী বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা বিষয়টির জন্য কেন্দ্র সচিবকে তলব করেছি। এ বিষয়ে যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    ইউএনও শামসুন নাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জীববিজ্ঞান পরীক্ষা চলাকালীন প্রক্সি পরীক্ষার্থী ছালাউদ্দিনকে আটক করা হয়। প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই ও জিজ্ঞাসাবাদ শেষে বড় ভাইয়ের হয়ে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন তিনি। পরে পাবলিক পরীক্ষা (অপরাধ আইন) ১৯৮০ (৩) ধারা অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
    দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা
    নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
    উপজেলা প্রশাসনের সহযোগিতায় মতলব দক্ষিণে ‘জুলাই গণঅভ্যুত্থান উপজেলা বিতর্ক উৎসব-২০২৬’ সম্পন্ন
    শতবর্ষী মতলব বাজার আজ অবহেলার সংকটে! আধুনিক শপিং কমপ্লেক্স গড়ে উঠলেও বদলায়নি প্রাচীন রাস্তা-গলি, হারিয়ে যাচ্ছে ইতিহাসের সাক্ষী ঘাট-খাল
    তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — মোঃ ফয়সাল খন্দকার