শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> জাতীয় >> মতলব >> সারাদেশ
  • বাংলাদেশ আ”লীগের উপকমিটির সদস্য হলেন মতলবের জাবেদ হোসেন লাভলু
  • বাংলাদেশ আ”লীগের উপকমিটির সদস্য হলেন মতলবের জাবেদ হোসেন লাভলু

    ধনাগোদা বার্তা.
    ক্যাপশন: এস এম জাবেদ হোসেন লাভলু।

    মতলব প্রতিনিধি :

    বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটি সদস্য নির্বাচিত হয়েছেন মতলব পৌরসভার বাইশপুর গ্রামের মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক উপ-সম্পাদক এস. এম. জাবেদ হোসেন লাভলু। আ”লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি গত কয়েকদিন আগে এই উপকমিটি ঘোষণা করেন।

    আওয়ামী রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া এস এম জাবেদ হোসেন লাভলু মতলব ডিগ্রি কলেজে অধ্যয়নরত অবস্থায় ১৯৯৯ সালে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের যুধিষ্ঠির ও শওকত আলী বাদল কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

    মেধাবী এই ছাত্রনেতা প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ২০০২-২০০৬ সালে শহিদুল্লাহ হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০০৬-২০১১ পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের রিপন-রোটন কমিটির উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

    পরবর্তীতে ২০১৬-১৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য ছিলেন। এস এম জাবেদ হোসেন লাভলুর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম তফাজ্জল হোসেন সরকার অবিভক্ত মতলব থানা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং মা মুকসুদা হোসেন কিরণ মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন। এস এম জাবেদ হোসেন লাভলু বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটি সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    আরও পড়ুন

    আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, ডিসেম্বরেই প্রথম ফ্লাইট
    প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন বাস্তবতার উপযোগী হওয়ার সংকল্প
    ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের
    প্রধানমন্ত্রীর বক্তব্য হাদিসের সঙ্গে তুলনা: ডিটিসিএর পদ হারালেন মসিউর
    শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর বাণিজ্যিক ফ্লাইট বন্ধ
    ৩৫ উড়োজাহাজ কেনা নিয়ে সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনা
    জাপানের শর্তে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে ডিসেম্বরে