শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • আইন-আদালত >> গণমাধ্যম >> চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব >> সারাদেশ
  • বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব এর অকাল মৃত্যু
  • বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব এর অকাল মৃত্যু

    ধনাগোদা বার্তা.

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাঙ্গামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

    ইতোপূর্বে তিনি চাঁদপুরের মতলব সার্কেলে কর্মরত ছিলেন। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের চিতিৎসক ডা. মনোয়ার হাসানাত খান।

    তিনি জানান, ৬ জুলাই থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসান হাবীব। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    ডা. মনোয়ার হাসানাত জানান, আহসান হাবীব করোনাভাইরাসের ভারতীয় ডেণ্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা চিকিৎসকদের। এছাড়া তার অ্যাজমার সমস্যা ছিল এবং তিনি আইসিইউতে ভর্তি ছিলেন।

    ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০১ জন পুলিশ সদস্য মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৩ হাজারেরও বেশি।

    ২০২০ সালের ২৮ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে প্রথম মারা যান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কনস্টেবল জসিম উদ্দিন। এরপর গত ৫ জুলাই পর্যন্ত ওই সংখ্যা এসে দাঁড়ায় ১০০ তে।

    ৫ জুলাই বিকালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ট্রাফিক কনস্টবল মো. জামাল মাতুব্বর।

    তিনি রাজবাড়ী জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    এর পরদিনই করোনায় আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন রাঙ্গামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব।

    আরও পড়ুন

    প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস
    শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
    সিডিএ স্কুলে ইংরেজি মাধ্যম বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবক
    মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার তরুণ শাহাদাত
    কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজে ১৫৫৮ পর্যটকের যাত্রা
    বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবদল নেতা এনামুল হক
    শিবির সভাপতি |: ভারতের মতো করে আমাদের শিক্ষা কাঠামো সাজানো হয়েছে
    সীতাকুণ্ডে শিক্ষার্থী প্রাণহানির পর ফুটওভারব্রিজের উদ্যোগ জেলা প্রশাসনের