৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নাজির উদ্দিন পাটোয়ারী সোহেলের দোয়া ও শুভকামনা বাগানবাড়ী ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া তরুণ চেয়ারম্যান প্রার্থীদের প্রতি ঝুঁকছে দুর্গাপুর ইউনিয়নবাসী কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন কালিগঞ্জে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতা’র সংবাদ সম্মেলন সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব
  • বাগানবাড়ী ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া
  • বাগানবাড়ী ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    শিক্ষার মাধ্যমে মাদকমুক্ত তরুণ সমাজ গঠনের প্রত্যয়,আসন্ন বাগানবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া। শিক্ষা, সচেতনতা এবং সামাজিক মূল্যবোধের মাধ্যমে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার তুলে ধরে তিনি ইউনিয়নবাসীর সমর্থন কামনা করেছেন।

    শুক্রবার (২৬ জুন ২০২৬) বাগানবাড়ী ইউনিয়নের দক্ষিণ মান্দারতলী গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং এলাকার মানুষের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
    সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে শিক্ষার বিকল্প নেই। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে হবে।
    তিনি বলেন, অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে হবে। সন্তানদের নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে উৎসাহিত করতে হবে। বিশেষ করে মাগরিবের আগেই সন্তানদের ঘরে ফিরে এসে পড়াশোনায় মনোযোগী হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে তারা মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।
    তিনি আরও বলেন, “আল্লাহর রহমতে জনগণের ভালোবাসা ও সমর্থনে ইউনিয়নবাসীর সেবার সুযোগ পেলে তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দিয়ে একটি মাদকমুক্ত, সুস্থ ও শিক্ষানির্ভর সমাজ গঠনে কাজ করবো।
    এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায়  উপস্থিত ছিলেন মোঃ সেলিম ভূঁইয়া, মোহাম্মদ মজনু ভূঁইয়া, মোঃ জয়নাল প্রধান, রুবেল প্রধান ও রফিকুল ইসলাম কাঁকন।
    উল্লেখ্য, বাগানবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চেয়ারম্যান প্রার্থী মোঃ জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়ার গণসংযোগ, উঠান বৈঠক ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় কার্যক্রম অব্যাহত রয়েছে।

    আরও পড়ুন

    এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নাজির উদ্দিন পাটোয়ারী সোহেলের দোয়া ও শুভকামনা
    তরুণ চেয়ারম্যান প্রার্থীদের প্রতি ঝুঁকছে দুর্গাপুর ইউনিয়নবাসী
    কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন
    কালিগঞ্জে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতা’র সংবাদ সম্মেলন
    সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন
    আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী
    সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল
    কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন