
মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ঊষার স্পোর্টিং ক্লাব’ এর ২০২১-২০২২ ইং বছরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান।
শনিবার (১ মে) ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিগত কমিটির সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন পৌর মেয়র আওলাদ হোসেন লিটন । ঘোষিত নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের কার্যক্রম আরো গতিশীল করার জন্য সকল সদস্যদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
