শিরোনাম
উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবের বহুল আলোচিত খবির হত্যাকান্ডের ১০ বছর , বিচার পাওয়া নিয়ে শঙ্কিত পরিবার >> Dhonagoda Barta
  • মতলবের বহুল আলোচিত খবির হত্যাকান্ডের ১০ বছর , বিচার পাওয়া নিয়ে শঙ্কিত পরিবার >> Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

    মাহফুজ মল্লিক ঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী যুবলীগের সমাজ সেবা বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ এম রফিকুল ইসলামের এপিএস খবির হোসেন জনি হত্যাকান্ডের আজ ৪ সেপ্টেম্বর ১০ বছর অতিবাহিত হয়েছে। কিন্তু এ হত্যাকান্ডের বিচার কার্য্য আজও শেষ হয়নি। বিগত ২০১২ সালের আজকের এই দিনে ঢাকা গ্রীণ লাইফ হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় খবির হোসেন । মতলব দক্ষিণ থানা সংলগ্ন সরকারি একটি জায়গা লিজ নেয়া এবং ভাগবাটোয়ারা নিয়ে ওই সময়কালে নিজ দলীয় লোকদের মধ্যে আভ্যন্তরিন কোন্দল সৃষ্টি হয়। সে কোন্দলের বলি হয় যুবলীগ নেতা এম রফিকুল ইসলাম (সাবেক এমপি) এর ব্যক্তিগত এপিএস খবির হোসেন। ২০১২ সালের ২৯ আগস্ট রাত আনুমানিক ১১টায় নওগাঁও গ্রামের নিজ বাড়ী থেকে বাইকে করে স্থানীয় যুবলীগ নেতা বারেককে সাথে নিয়ে খবির হোসেন মতলবের উদ্দেশ্য রওয়ানা হয়। মতলব বাজারের দক্ষিণ কলাদী টি এন্ড টি এলাকায় আসলে কতিপয় দুষ্কৃতকারী ধারালো অস্র দিয়ে খবিরের মাথার পিছন দিকে আঘাত করে।একপর্যায়ে খবির হোসেন বাইকটি ফেলে রাস্তায় লুটিয়ে পড়ে এবং সাথে থাকা বারেক জীবন রক্ষার্থে দৌড়ে পালিয়ে যায়।খবিরের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।খবির হোসেনের আত্বীয় স্বজনরা তাকে উম্নত চিকিৎসার জন্য ঢাকা গ্রীণ লাইফ হসপিটাল আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।৩দিন পর ওই হসপিটালে তার মৃত্যু হয়।এ ঘটনায় খবির হোসেনের বড় ভাই মোশাররফ হোসেন বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের করেন। তখন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাটোয়ারী। তিনি এ ঘটনায় প্রায় ১৫ জনকে গ্রেফতার করেন এবং কয়েকজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।তন্মোধ্য কয়েকজন স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়ার পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সাহসিকতার সহিত ১০ মাসের মধ্যে ১১ জনের বিরুদ্ধে চার্জশীট করে আদালতে পদাখিল করেন।এদিকে মামলার প্রত্যেক আসামী বর্তমানে জামিনে রয়েছে। খবির হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন বলেন,খবির হোসেনকে হত্যা করার পর কয়েক ৪/৫ মাস দলীয় লোকজন খোজখবর নিলেও পরবর্তীতে কেউই আমাদের খবরাখবর নিচ্ছে না।বর্তমানে আমার বড় মেয়ে ফাহমিদা হোসেন উম্মি ইডেন কলেজে অনার্স ২য় বর্ষে অধ্যায়ন করছে এবং ছোট মেয়ে ফারহানা হোসেন তাহা ৩য় শ্রেণিতে পড়ছে।তাদের নিয়ে কিভাবে আছি কেউই খবর নিচ্ছে না।এ ছাড়া মামলার বিষয়েও কেউ কোন ধরনের সহযোগিতা করেনি। খবির হোসেনের বড় ভাই এবং মামলার বাদী মোশাররফ হোসেন বলেন,মামলার ৩৮ জন স্বাক্ষীর মধ্যে ৩১ জনের স্বাক্ষী নেয়া হয়েছে। বাকী ৭ জনের স্বাক্ষী শীঘ্রই নিবে আদালত।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)