শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • আইন-আদালত >> চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব
  • মতলবে তিন জ্বালানি তেল ব্যবসায়ীকে অর্থদণ্ড ও জেল প্রদান
  • মতলবে তিন জ্বালানি তেল ব্যবসায়ীকে অর্থদণ্ড ও জেল প্রদান

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলায় জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রয়ের সঠিক হিসাব দিতে না পারায় ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
    মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার নায়েরগাঁও ও নারায়ণপুর বাজার এলাকার পেট্রোল পাম্প ও জ্বালানি তেলের দোকানে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম।

    উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চাহিদা মোতাবেক জ্বালানি তেল ( ডিজেল, পেট্রোল ও অকটেন) বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে অতিরিক্ত দামে বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং ক্রয়-বিক্রয়ের সঠিক হিসাব দিতে না পারায় ও লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা ও একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    যার মধ্যে নায়েরগাঁও বাজারের জাকির ট্রেডার্স এর ম্যানেজার কাউসার আহমেদ (৪৫)কে ৪০ হাজার টাকা জরিমানসহ ১১৫ লিটার ডিজেল জব্দ করা হয় এবং নারায়ণপুর বাজারের খন্দকার ট্রেডার্স এর মালিক মোঃ বাবুল খন্দকার (৫২) কে ২৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এছাড়া নারায়ণপুর বাজারের মেসার্স হারুন ট্রেডার্স এর পরিচালক আব্দুল মোতালেব (২৬) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

    উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাড কেএম ইশমাম বলেন,জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রয়ের সঠিক তথ্য দিতে না পারায় এবং লাইসেন্স না থাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জেল ও জরিমানা করা হয়। এছাড়া একটি প্রতিষ্ঠান থেকে জব্দ করা ১১৫ লিটার ডিজেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটরের জন্য প্রদান করা হয়।

    আরও পড়ুন

    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার
    মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
    দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা
    নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প