
সমির ভট্টাচার্য্য :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে । উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বীনা, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন প্রধান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আসমা আক্তার আঁখি। ৯ মার্চ বিকাল তিনটায় কলাদি মায়া চৌধুরীর নিজ বাসভবনে অনুষ্ঠিত মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা ও পৌর মহিলা আওয়ামীলী ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীরা ।
ক্যাপশন ঃ মতলব দক্ষিণে মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ।
