
সমির ভট্টাচার্য:
চাঁদপুরে মতলব দক্ষিনে মৎস অধিদপ্তরের আর্থিক সহযোগিতায় ২০২৪ – ২০২৫ অর্থ বছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় বিকল্প কর্মসংস্থানের উপকরন হিসাবে নিবন্ধিত সুবিধাভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন করা হয়েছে ।
গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় মৎস অফিস চত্বরে উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে ও সিনিয়র মৎস কর্মকর্তা মনোয়ারা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা মোঃ মেহেদী হাসান,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল, পশু সম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ জাকির হোসেন, ফরিদগঞ্জ উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা ফারজানা আক্তার রুমা, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস কর্মকর্তা শাখাওয়াত হোসেন, নায়েরগাঁও দক্ষিন ইউনিয়ন পরিষদের সদস্য ভরত চন্দ্র দাস (সাধু) ক্ষেত্র সহকারী আশরাফুল ইসলামসহ সুবিধাভূগী জেলেরা । সিনিয়র মৎস কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন ২০২৩ – ২৪ অর্থ বছরে প্রথম ধাপে ১৬ ও আজ ২য় ধাপে ১৬ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন করা হয়েছে ।
জেলা মৎস কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সরকার সব সময় আপনাদের সঙ্গে আছে তাই বিকল্প কর্মসংস্থান হিসাবে এ বাছুর উপহার দিচ্ছে । আজকের এই ছোট বাছুরটি একদিন আপনাকে সাবলম্বী হতে সাহায্য করবে । তাই যত্ন সহকার লালন পালন করবেন। কোন অবস্থাতেই এ বাছুর বিক্রী করা যাবে না ।
ক্যাপশনঃ মতলব দক্ষিনে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন করেন জেলা মৎস কর্মকর্তা মেহেদী হাসান ও অতিথিরা ।
