শিরোনাম
সাংবাদিক কামাল পারভেজকে হুমকি: বগার বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন হুতিদের হামলায় অচল রিয়াদ ও আবহা বিমানবন্দর জন্মদিনেও শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি শিক্ষার্থী নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ: মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে শাহজালাল বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ কমাতে দরকার সমন্বিত উদ্যোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান চট্টগ্রাম আদালতে নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি সেন্টমার্টিনে ৪২ কোটির মাদক ফেলে মিয়ানমারের দিকে পালিয়েছে পাচারকারীরা পাঁচবার ভিটেহারা সাহারার জিপিএ-৫ জয়ের অদম্য গল্প যুক্তরাষ্ট্রে বিমান ভাড়া বৃদ্ধির নেপথ্যে স্পিরিট এয়ারলাইনস বন্ধ
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব >> সারাদেশ
  • মতলবে নির্মানধীন বাড়ীর দেয়াল চাপায় সপ্তম শ্রেণীর ছাত্র নিহত
  • মতলবে নির্মানধীন বাড়ীর দেয়াল চাপায় সপ্তম শ্রেণীর ছাত্র নিহত

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি: মতলব পৌরসভার কলাদি এলাকায় নির্মাণাধীন বাড়ির দেয়াল চাপা পড়ে সপ্তম শ্রেণীর ছাত্র নিরব (১২) নিহত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৫টার পৌর এলাকার দেওনজী বাড়ীতে এ ঘটনা ঘটে।

    হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, মতলব সরকারি জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নিরবের বাবা গৌতম চন্দ্র দে ওই এলাকার দেওয়ানজী বাড়ির একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। ঘটনার দিন বিকেলে নিরব তার পরিবারের সদস্যদের অগোচরে খেলার ছলে বাড়ীর অদূরে নির্মানধীন একটি বাড়িতে যায়। সেই বাড়ির দেয়াল ভেঙে তার উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    স্থানীয়রা জানান, টিনশেড বাড়িটি এলাকার প্রয়াত আশু মাস্টার এর স্ত্রী ধীরে ধীরে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন। নিরব মাঝেমধ্যেই এই নির্মাণাধীন বাড়ির দেয়ালে হাঁটাহাঁটি করত। এই নিয়ে স্থানীয়রা তাকে বেশ কয়েকবার সতর্ক করে। ঘটনার দিন সর্বপ্রথম দেওয়ানজী বাড়ির কল্পনা নামের এক মহিলা নিরব কে দেয়াল চাপা পড়ে থাকা অবস্থায় দেখে ডাক চিৎকার দেয়। পরে স্থানীয়রা নিরবকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব থানার ওসি (তদন্ত) মফিজুল ইসলাম।

    আরও পড়ুন

    সাংবাদিক কামাল পারভেজকে হুমকি: বগার বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
    চট্টগ্রাম আদালতে নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি
    সেন্টমার্টিনে ৪২ কোটির মাদক ফেলে মিয়ানমারের দিকে পালিয়েছে পাচারকারীরা
    জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
    চাঁদপুর-কুমিল্লা সড়কে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
    কর্ণফুলীতে মানসিক ভারসাম্যহীন যুবকের অস্বাভাবিক মৃত্যুতে বাবা আটক
    পূজায় মদ্যপ মাতলামি করলে কঠোর ব্যবস্থা: ফেনী পুলিশ সুপার
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার