শিরোনাম
বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • মতলবে বহরী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তিতে আলোচনা সভা, র‍্যালি, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • মতলবে বহরী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তিতে আলোচনা সভা, র‍্যালি, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়েছে।
    আজ শনিবার (৩ জানুয়ারি ২০২৫) সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত বহরী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ শতবর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক ও বহরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কে. এম. ইকবাল গণির সভাপতিত্বে এবং সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন— সার্বিক তত্ত্বাবধায়ক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী মুকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শামীম হোসেন মিয়াজি, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল তালুকদার, সদস্য মো. সিদ্দিকুর রহমান কাজী, মুক্তার হোসেন, মো. সাইফুল ইসলাম এবং প্রধান সমন্বয়ক ও হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ শিশিরসহ অন্যান্যরা।
    আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বহরী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বহরী উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
    মধ্যাহ্ন বিরতির পর শুরু হয় বিভিন্ন ব্যাচের পরিচিতি সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে লাকি কুপনের ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    ক্যাপশন:
    মতলব দক্ষিণে বহরী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,