
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা:
মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে।
আজ ৪ নভেম্বর শনিবার উপজেলা পরিষদের আয়োজনে ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ- কমিটির সদস্য এম ইসফাক আহসানের অর্থায়নে এ সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) তাসনিম আক্তারের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সহ- সভাপতি দেওয়ান রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, কাউন্সিলর সারোয়ার সরকার লিখন প্রমুখ।
জানা যায়, উপজেলা পরিষদ মিলনায়তনে তিনটি শো প্রদর্শিত হবে। প্রথম শোতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা -কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের লোকজন। দ্বিতীয় প্রদর্শনীতে স্কুল – কলেজের ছাত্র -ছাত্রী ও তৃতীয় প্রদর্শনীতে শ্রমজীবী সাধারণ জনগন ও ব্যবসায়ীগণ প্রদর্শনী উপভোগ করবেন। এম ইসফাক আহসান বলেন, আমি প্রথমে মতলব দক্ষিণ ও উত্তর উপজেলা পরিষদে ‘মুজিব একটি রূপকার’ সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করেছি। পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ে প্রদর্শনের ব্যবস্থা করবো।
