
মোঃ নাজমুল হক প্রধান :
চাঁদপুরের মেঘনা নদীতে অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জালসহ বিভিন্ন জাল দিয়ে মাছ শিকার নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা মার্চ – এপ্রিল দু’মাস কার্যকর থাকবে। কিন্তু জেলেরা মানতে চাচ্ছে না মানা। সুযোগ বুঝেই জাল নৌকা নিয়ে নদীতে নেমে পড়ছে মাছ ধরতে। এদিকে প্রশাসনও রয়েছে কঠোর অবস্থানে। সরকারে নির্দেশনা বাস্তবায়নে অভিযান চালিয়ে যাচ্ছে। মাছ শিকারের দায়ে ৪ জেলেকে আটক করে ২ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৪ ঘটিকা হতে রাত্র ৯টা ঘটিকা পর্যন্ত মেঘনা নদীর বাহেরচর, চর উমেদ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো: হাফিজ।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে ৪ জন আসামি, ২ টি নৌকা জব্দ করা হয় ও ২৫ হাজার মি. কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ২ জন আসামিকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয় এবং ২ জন অপ্রাপ্তবয়স্ক কে অভিভাবকের জিম্মায় ছাড়া হয়। ২টি নৌকা পুলিশের হেফাজতে রাখা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, জাটকা ইলিশ রক্ষায় বর্তমানে মেঘনা নদী এলাকা অভয়াশ্রম হিসেবে মাছ শিকার নিষিদ্ধ রয়েছে। ওই নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকাররত অবস্থায় ৪ জেলেকে আটক করা হয়। ২ জন আসামিকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয় এবং ২ জন অপ্রাপ্তবয়স্ক কে অভিভাবকের জিম্মায় ছাড়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলেই কঠোর ব্যবস্থা। অভিযানে মাঠে আছে প্রশাসন।
