শিরোনাম
দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা ও মেধাবৃত্তি প্রদান
  • মতলবে শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা ও মেধাবৃত্তি প্রদান

    ধনাগোদা বার্তা.

    মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
    চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এসইএল মডেল একাডেমী’র ১০ ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

    রবিবার (১ ডিসেম্বর) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের চন্দ্রাকান্দিতে অবস্থিত মাধ্যমিক স্তরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান দি ষ্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারস লিমিটেড মডেল একাডেমী’র (এসইএল মডেল একাডেমী) ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন ভবন উদ্বোধন, কেক কাটা, আলোচনা সভা, মেধাবৃত্তি প্রদান ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে ৩০ মেধাবী শিক্ষার্থীকে প্রতি মাসে ৫০০ টাকা করে ৩ বছর মেধাবৃত্তি প্রদান করবেন।
    এস ই এল মডেল একাডেমী’র প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, এসইএল মডেল একাডেমী’র প্রতিষ্ঠাতা ও রিহ্যাব এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম, শিক্ষামগী ও সমাজসেবক লিয়াক আলী চৌধুরী খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, প্রান প্রকৃতি পরিবেশ রক্ষা জাতীয় কমিটির মূখপাত্র ইবনুল সাইদ রানা।
    এসময় বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এসইএল মডেল একাডেমী মাধ্যমিক স্তরে উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যুগ উপযোগী শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে খুবই কার্যকরী ভূমিকা পালন করছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতে এই প্রতিষ্ঠানের শিক্ষকরা খুবই যত্নবান এবং প্রতিষ্ঠাতাও অনেক আন্তরিক।
    বক্তারা আরো বলেন, শিক্ষা মানে শুধু সার্টিফিকেট অর্জন নয়, মানবিক মূল্যবোধের বিষয়টা আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)