
মতলবে সাবেক সাংসদ ফ্লাইট লেফটেন্যান্ট এবি সিদ্দিক স্মরণে আলোচনা সভা ও দোয়া
বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে একজন ব্যক্তি সুনাগরিক ও আদর্শ মানুষ হয়ে উঠতে পারে
………………….. অ্যাড. নুরুল আমিন রুহুল
মতলব দক্ষিণে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, ভাষা সৈনিক সাবেক গণপরিষদ ও জাতীয় সংসদ সদস্য, বৃহত্তর মতলব থানা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ফ্লাঃ লেঃ (অবঃ) এ.বি. সিদ্দিক -এর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ. ওয়াদুদের সভাপতিত্বে এবং বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ বাদলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল , বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদে চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম.এ কুদ্দুছ , মতলব দক্ষিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদে চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সাবেক সহ সভাপতি দেওয়ান রেজাউল করিম, বীর মুক্তিযুদ্ধা বসিরউল্লাহ, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শ্যামল চন্দ্র দাস, এবি সিদ্দিক সাহেবের ছেল জাবেদ ছিদ্দিকী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, আমরা সৌভাগ্যবান যে, দেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ১৯৯৬-২০০১ এবং ২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে পরিচালিত করতে পেরেছেন। ফলে মানুষ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধুর জীবন-দর্শন, নীতি ও আদর্শ জানতে পারছে।
ইতিহাসে তিনিই অমর, যিনি তার স্বপ্নের বাস্তবায়নের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেন এবং জাতিকে স্বপ্ন দেখান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। দীর্ঘ ২৪ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সেই স্বপ্নের বাস্তবায়নও করেন। ইতিহাস তাকে সৃষ্টি করেনি। তিনিই ইতিহাস সৃষ্টি করেছেন। বঙ্গবন্ধু ইতিহাসের সেই মহামানব।
তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনৈতিক সংগ্রাম ও কর্মের মধ্য দিয়ে যে দর্শন, নীতি ও আদর্শ আমাদের সামনে রেখে গেছেন তাকে অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণকারী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সাংসদ এবি সিদ্দিক সাহেবের আদর্শকে ধারণ করে একজন ব্যক্তি সুনাগরিক ও আদর্শ মানুষ হয়ে উঠতে পারে।
এ সময় বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্য, বীর মুক্তিযোদ্ধাগণ, পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা মোরশেদ আলম সিরাজী।
এর আগে সকালে সকল নেতৃবৃন্দ ফ্লাইট লেফটেন্যান্ট এ বি সিদ্দিকের কবর জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন।
