
সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন যোগদানের পর হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।
আজ ৭ মার্চ সোমবার দুপুরে হাসপাতালের অভ্যন্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
জানা যায়, তিনি হাসপাতালে যোগদানের পর পানি,বিদ্যুৎ পয়নিস্কাশন, ও হাসপাতালের ভিতর বিভিন্ন যানবাহন রাখা এবং রোগী ব্যতীত অযথা জনসাধারণের যাতায়াতের বিষয়ে সতর্কতার নির্দেশনা প্রদান করেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন বলেন, অত্র হাসপাতালের স্বাস্থ্য সেবার মান ও অভ্যন্তরীন পরিবেশ আরো সুন্দর করতে আমি সকলের সহযোগিতা কামনা করছি । এখানে কেউ আনন্দে কিংবা স্বাচ্ছন্দ্যে আসে না। তাই এখানকার কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনায় সংশ্লিষ্টদের আন্তরিকতার পাশাপাশি অন্যান্যদের সহযোগিতা প্রয়োজন।
