শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • আইন-আদালত >> গণমাধ্যম >> চাঁদপুর >> মতলব
  • মতলবে হামলার অভিযোগ নিয়ে বিতর্ক, এলাকাবাসীর প্রতিবাদ ও গণস্বাক্ষর
  • মতলবে হামলার অভিযোগ নিয়ে বিতর্ক, এলাকাবাসীর প্রতিবাদ ও গণস্বাক্ষর

    ধনাগোদা বার্তা || ডেস্ক
    নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর বাইশপুর এলাকায় একটি হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ব্যাপক বিতর্ক। একদিকে ভুক্তভোগীর অভিযোগ, অন্যদিকে সরেজমিনে এলাকাবাসীর ভিন্নমত সামনে এসেছে।
    সম্প্রতি একটি জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের বাইশপুর গ্রামের পাঠান বাড়ির মৃত সোবহান পাঠানের পুত্র মোঃ লোকমান পাঠান অভিযোগ করেন, তার নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, হামলার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একাধিকবার কল করেও কোনো সহায়তা পাননি।
    প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ রাসেল পাঠান, মোঃ জলিল পাঠান, মোঃ সোহেল পাঠানসহ কয়েকজন এ ঘটনায় জড়িত।
    তবে এ বিষয়ে এলাকায় সরেজমিনে খোঁজ নিয়ে ভিন্ন চিত্র পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর একটি অংশের মতে, উক্ত হামলা ও ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
    গত ১ মে ২০২৬, শুক্রবার মাগরিবের পর এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে বিষয়টি যাচাই-বাছাই করা হয়। সেখানে উপস্থিত অনেকেই জানান, বাস্তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
    অভিযোগ অস্বীকার করে রাসেল পাঠান বলেন, “একই বাড়ির লোকমান পাঠানের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। সম্প্রতি তিনি এ বিরোধকে কেন্দ্র করে মারামারির একটি মিথ্যা ঘটনা সাজিয়ে আমার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার পায়তারা করছেন।”
    তিনি আরও বলেন, “লোকমান পাঠান আমার দূরসম্পর্কের চাচা। তিনি আমার প্রাপ্য জমি বুঝিয়ে না দিয়ে আমার ঘরের সামনে চলাচলের পথ বন্ধ করে বহুতল ভবন নির্মাণ করছেন। ভবনটি নির্মিত হলে আমার বাড়িতে প্রবেশের পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।”
    রাসেল পাঠান দাবি করেন, “লোকমান পাঠানের স্ত্রীর সঙ্গে আমার কোনো মারামারি বা কথা কাটাকাটির ঘটনা ঘটেনি। এমনকি স্বর্ণ নিয়ে যাওয়ার অভিযোগটিও সম্পূর্ণ ভিত্তিহীন।”
    এ সময় এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, মোঃ লোকমান পাঠান দীর্ঘদিন ধরে এ ধরনের মিথ্যা অভিযোগ ও মামলার সাথে জড়িত, যার ফলে এলাকায় অস্থিরতা সৃষ্টি হচ্ছে।
    ঘটনার প্রতিবাদে এলাকাবাসী গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। এতে পাঠান বাড়ির রহমতুল্লাহ, আক্কাস, জাফর, শফিক, নুরুজ্জামান সহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
    এদিকে, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

    আরও পড়ুন

    শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
    শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
    চট্টগ্রামে জনসমাগমে আলোচিত গুলিবর্ষণের এক বছর: অধরা সেই শুটার
    তাহসিফ সাউরি মৃত্যু: দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ
    নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ: বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট
    বিমানবন্দরে হট্টগোলের মামলায় জামিন পেলেন সাবেক এমপি আখতারুজ্জামান
    বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ
    বিমানবন্দর কাণ্ড: জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান