৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
মতলবে ১০ পিস ইয়াবা ১টি মোটর সাইকেলসহ ২ জন মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলায় ১ জন আসামী গ্রেফতার  মতলব উত্তরে আপন মাকে হত্যা করলো ছেলে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নাজির উদ্দিন পাটোয়ারী সোহেলের দোয়া ও শুভকামনা বাগানবাড়ী ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া তরুণ চেয়ারম্যান প্রার্থীদের প্রতি ঝুঁকছে দুর্গাপুর ইউনিয়নবাসী কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন কালিগঞ্জে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতা’র সংবাদ সম্মেলন সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে আপন মাকে হত্যা করলো ছেলে
  • মতলব উত্তরে আপন মাকে হত্যা করলো ছেলে

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মোঃ নাজমুল হক প্রধান :
    চাঁদপুরের মতলব উত্তরে মা কে হত্যা করার দায়ে কুলাঙ্গার সন্তান জনি দেওয়ান কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ২ জুলাই সন্ধ্যায় পুলিশ তাকে উপজেলার ছেঙ্গারচর বাজার থেকে আটক করে।
    এর আগে উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপার গ্রামে গত ২৫ জুন একটি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ। এরপর থেকে রহস্য উদঘাটনে কাজ করতে শুরু করে পুলিশ।

    জানা যায়, নিহত ওই নারীর নাম মাজেদা ওরফে মর্জিনা (৫৫)। আটক জনি তার সন্তান বলে জানা গেছে। প্রথমিক জিজ্ঞাসাবাদে জনি তার মা কে হত্যা করার কথা স্বীকার করে।

    পুলিশের হাতে আটক জনি জানায়, তার মা একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় ছোট বেলা থেকেই সে অনাদরে মামা বাড়িতে বড় হয়।

    সেই ক্ষোভ থেকে সে তার মা কে হত্যা করে। জানা যায়, জনি রাজধানী ঢাকায় ফল বিক্রেতা হিসেবে কাজ করে।

    জনির স্বীকারোক্তিতে জানা যায়, গত ১৭ জুন উপজেলার ছেঙ্গারচর বাজার থেকে তার মা মাজেদা বেগমকে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে কলাকান্দা ইউনিয়নের হানিরপার গ্রামের একটি কলাবাগানের ভিতর নিয়ে যায়।

    সেখানে জমে থাকা পানির মধ্যে চুবিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। ‎এ ঘটনার মতলব উত্তর থানা পুলিশ জানায়, আসামী জনিকে আদালতে সোপর্দ করা হবে।

    আরও পড়ুন

    মতলবে ১০ পিস ইয়াবা ১টি মোটর সাইকেলসহ ২ জন মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলায় ১ জন আসামী গ্রেফতার 
    এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নাজির উদ্দিন পাটোয়ারী সোহেলের দোয়া ও শুভকামনা
    বাগানবাড়ী ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া
    তরুণ চেয়ারম্যান প্রার্থীদের প্রতি ঝুঁকছে দুর্গাপুর ইউনিয়নবাসী
    কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন
    কালিগঞ্জে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতা’র সংবাদ সম্মেলন
    সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন
    আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী