• প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে ৫০০ কেজি জাটকা জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা
  • মতলব উত্তরে ৫০০ কেজি জাটকা জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা

    ধনাগোদা বার্তা.

    মোঃ নাজমুল হক প্রধান : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভায়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান ( মোবাইল কোর্ট) পরিচালনা করে ৫ ০০ কেজি জাটকা জব্দ ও পরিবহনকারীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ এপ্রিল)উপজেলার এখলাছপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভায়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান ( মোবাইল কোর্ট) পরিচালনা করে ৫ ০০ কেজি জাটকা জব্দ ও পরিবহনকারী মোঃ এখলাছপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ জাকির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাটকা মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা।

    এসময় মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মৎস্য অফিসার এর প্রতিনিধি মোঃ ইমাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান,পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ।

    অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা,অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। সরকারে নির্দেশ কেউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)