
মোঃ নাজমুল হক প্রধান ;
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা সভায় এম. ইলিয়াস আলী । তিনি বলেন আমি জনগণের সেবক হইতে চাই , জনগণের অধিকার ফিরিয়ে দেব ,
আজ শুক্রবার পশ্চিম নাউরী তার নিজ বাড়িতে এলাকার জনগণ নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের সভাপতিতো করেন হালিম সরকার, সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার রিফায়েত উল্লাহ।
বক্তব্য রাখেন এস, এম, মমিনুল ইসলাম,ইমার উদ্দিন প্রধান,শাবান উল্লাহ প্রধান, হাসান প্রধান, আবুতাহের বেপারী , ওসমান প্রধান, নান্নু মিয়াজী,
উপস্থিত ছিলেন রাহিমা ইসলাম সাবেক মহিলা মেম্বার , সেলিনা আক্তার, নুরুল ইসলাম বেপারী, জাঙ্গির সরকার, ইউনুস বেপারী , ফয়েজ ডালি, বাদল মোল্লা সহ আরো অনেক নেতাকর্মী
রাজনৈতিক জীবনে তিনি মতলব উত্তর উপজেলার ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তার সমর্থকরা বিভিন্ন পর্যায়ে প্রচার-প্রচারণাও চালিয়ে যাচ্ছেন এম. ইলিয়াস আলী জানান, জনগণের ভালোবাসা ও দলের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা উপস্থিতির কারণে পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এম. ইলিয়াস আলীর নাম উল্লেখযোগ্যভাবে আলোচনায় রয়েছে।
