
সমির ভট্টাচার্য্য:
মতলব দক্ষিন উপজেলার কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম ও সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসানের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । শনিবার (১৫ জানুয়ারি) সকালে এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার সোহেল আহমেদ এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক জসিমউদদীন পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাসেল পাটোয়ারী নিলয়। দীর্ঘদিন শিক্ষকতা শেষের বিদায়ী শিক্ষক মোঃ জহিরুল ইসলাম ও কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন অতিথিরা।
