
ধনাগোদা বার্তা ডেস্ক ঃ চাঁদপুর জেলার মতলব দক্ষিণে নদীপথে পারাপারের খেয়াঘাটে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৪ জন কে ৪ টি মামলায় ২০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
আজ ২৯ আগস্ট (রবিবার) মতলব খেয়াঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক।
জানা যায় যে, খেয়াঘাটের অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে বিগত কয়েকদিন যাবৎ জনভোগান্তি নিরসনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে গনপ্রচার প্রচারনা জানানো হয়। প্রতিটা প্রচারোনার মধ্যে উপজেলা প্রশাসনের নিকট সমাধানের আকুল আবেদন জানানো হয়।
তারই ধারাবাহিকতায় খেয়াঘাটে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য সংশ্লিষ্ট ৪জনকে ৪টি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
