
চাঁদপুরের মতলব বাজারের খেয়া ঘাটে জন প্রতি নৌকা ভাড়া পাঁচ টাকা ও ঘাটের ইজারা পাঁচ টাকা আসা ও যাওয়ায় মোট ২০ টাকা । এই অরাজকতা চলছে মতলব খেয়া ঘাটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে। এই অভিযোগ যাত্রীদের।
খেয়া ঘাট দিয়ে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার লোক আশা যাওয়া করে। জনপ্রতি অতিরিক্ত টাকা আদায়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। এ ঘাটে মোট ৭০টি নৌকা রয়েছে। প্রতিদিন নৌকা থেকে ৬৫ টাকা করে নেয় ইজারাদাররা।
সরকারি তথ্য মতে মতলব খেয়াঘাট দিয়ে পারাপারে জনপ্রতি দুই টাকা করে ধার্য করা হয়। যাত্রী পাড়াপারে থাকবে ট্রলার অথচ নির্ধারিত ফ্রিয়ের থেকেও অতিরিক্ত পরিমানে টাকা আদায় করছে ইজারাদার। ইতিমধ্যে খেয়াঘাট ইজারাদার ও নৌকার মালিকরা অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করায় ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করা হয়েছে। তারপর খেয়াঘাট ও ইজাদার মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। নৌকার যাত্রী মফিজ মিয়া, মানিক মিয়া ও শাহআলম জানান, মতলব বাজারে আসতে ঘাটেই দিতে হয় ৫টাকা, নৌকায় দিতে হয় ৫ টাকা। সাথে যদি কোন পন্য থাকে ১০০ – ৩০০ – ৫০০ টাকা পর্যন্ত আদায় করে এই ভাড়া বেশি হয়ে যায় আমাদের জন্য। এটা একটা অরাজকতা। আমরা ইজারাদারদের অত্যাচার থেকে মুক্তি চাই তাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
মতলব বাজার বনিক ও জনকল্যান সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল সরকার জানান, খেয়া ঘাটের অরাজকতার কারনে মতলব বাজারে এখন আর মানুষ আসে না। তবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিষদে অবহিত করেছি।
এ ব্যাপারে ঘাট ইজারাদারদের সাথে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে জানতে চাইলে তারা
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদ হক জানান অতিরিক্ত ভাড়া আদায় করলে প্রমান সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
