
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে চাঁদপুর জেলার মতলব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে খাদ্য অধিদপ্তর কর্তৃক খোলাবাজারে ও এম এস এর মাধ্যমে চাল ও আটা বিক্রয় শুরু হয়েছে।
আজ ২৫ জুলাই রোজ রবিবার উক্ত কার্যক্রমের সূচনা করেন মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন।
এসময় ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বাশার পারভেজ, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন সহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
