৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয় কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • মতলব দক্ষিণে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • মতলব দক্ষিণে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    স্টাফ রিপোর্টার :
    বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মতলব সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

    আজ ১৩ মার্চ বিকালে মতলব সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু।

    মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামজিদ আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম শাওনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা কৃষকদলের আহ্বায়ক হানিফ পাটোয়ারী, মতলব পৌর বিএনপি নেতা আজমত খান, পৌর যুবদল নেতা আমির খান, যুবদল নেতা আল-আমিন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব জানে আলম বাবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবির হোসেন বাবু, সোহান, ফখরুল সান, পৌর ছাত্রদল নেতা মোঃ ফয়সাল খন্দকার, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন সাকিল, শাওন আহমেদ, মেহেদী হাসান, সাকিল আহমেদ, ফয়সাল খান, আরফান, ইয়াসিন আরাফাত শুভ, সাকিব, নবির, রাব্বি প্রমুখ।

    অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দোজাহানের মুসলমানদের জন্য দোয়া করা হয়েছে।

    আরও পড়ুন

    কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা
    চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয়
    কালিগঞ্জে মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন
    কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার
    ইব্রাহিমপুর ক্রিকেট টুর্নামেন্ট সিজন ২ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ
    হাইমচরে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা
    কালিগঞ্জে ভূমি সেবা মেলা’র উদ্বোধন
    হাইমচরে পুলিশের চেকপোস্ট অভিযান, চোর চক্রের গরুবাহী পিকআপ জব্দ।